IPL 2025: রাহানে, ফ্লেমিংয়ের পর জাহির, ঘরের মাঠের পিচ নিয়ে অভিযোগে সরব লখনউ শিবিরও
পিচ নিয়ে বিতর্ক অব্যাহত আইপিএলে। এর আগে ইডেন এবং চিপকের পিচ নিজের বিতর্ক দেখা দিয়েছিল। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হল লখনউয়ের একানা স্টেডিয়াম। পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ম্যাচ হেরে পিচ নিয়ে প্রশ্ন তুলল লখনউ দলও। জাহির খানের মন্তব্য পিচ নিয়ে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।
প্রথমে কেকেআর, তারপরে সিএসকে এবার লখনউ। ঘরের মাঠে পিচ নিয়ে আইপিএল দলগুলির মধ্যে অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঘরের মাঠের পিচ নিয়ে কিছুটা হলেও বিরক্ত লখনউ শিবির তা জাহির খানের কথাতেই স্পষ্ট হয়ে গেল। এর আগে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সিএসকে দলের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন তারা ঘরের মাঠের কোনো সুবিধা পাচ্ছেন না পিচ থেকে। এবার সেই একই ধরনের সুর শোনা গেল জাহির খানের কথাতেও।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলনে এসে পিচ নিয়ে জাহির খান বলেন, আমি কিছুটা হলেও হতাশ কারণ এটি আমাদের ঘরের মাঠে ম্যাচ ছিল। আপনারা সবাই দেখেছেন যে আইপিএলের দলগুলি ঘরের মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা করে। কিন্তু এখানকার কিউরেটর সেটা ভাবেননি। আমাদের দেখে মনে হয়েছিল পিচটি পাঞ্জাবি কিউরেটর এসে বানিয়ে দিয়ে গিয়েছেন। এর পরেই জাহির খানের কথাকে কেন্দ্র করে আগুনে বিতর্ক সৃষ্টি হয়।
পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে হারলেও আগামী দিনে তাদের দল যে ঘুরে দাঁড়াবে সে আশ্বাসও দিয়েছেন জাহির খান। তিনি বলেছেন আমরা আত্মবিশ্বাসী জয়ের ফেরার বিষয়ে। আমরা এই ম্যাচে হেরেছি এটা ঠিক কিন্তু এখনও আমাদের ছয়টি ম্যাচ বাকি রয়েছে ঘরের মাঠে। ফলে আমরা সেই ম্যাচগুলি জয়ের জন্য যেটা করা দরকার সেটাই করব।
আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পরই ইডেনে পছন্দ মতো পিচ না পাওয়ার কথা জানিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। এর আগে চিপকে আরসিবির বিরুদ্ধে হারের পরই একই সুর শোনা গিয়েছিল সিএসকে দলের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের গলাতেও।
সিএসকে দলের কোচ ফ্লেমিং কিছুটা অভিযোগের সুরে বলেন, "চিপকে ঘরের মাঠে খেলার কোনও সুবিধাই আমরা পাইনি। প্রতিপক্ষের মাঠে গিয়ে আমরা বেশি ম্যাচ জিতেছি। তবে গত কয়েক বছর ধরে চিপকের উইকেট বুঝতেই পারছি না। এটা নতুন কোনও বিষয় নয়, আমরা ম্য়াচের আগে উইকেটকে যতটা বুঝতে পারি সেই অনুসারে খেলার চেষ্টা করি।
কিন্তু বিসিসিআইয়ের নির্দেশিকার বলা আছে পিচ তৈরির সম্পূর্ণ ক্ষমতা থাকবে ভেন্যু কিউরেটরের।












Click it and Unblock the Notifications