IPL 2025: আইপিএলে কমছে রান রেট! চার ও ছয়ের সংখ্যাও, ডেথ ওভারের ঝড়ও সেভাবে নেই
IPL 2025: আইপিএলে এবার হোম গ্রাউন্ডের পিচ নিয়ে অসন্তোষ রয়েছে বিভিন্ন দলের মধ্যেই। প্রথম ৪০টি ম্যাচের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে রান রেট কমেছে গতবারের তুলনায়।
যে স্টেডিয়ামগুলিতে খেলা হচ্ছে তার মধ্যে বেশিরভাগ জায়গাতেই কমেছে রান রেট। এমনকী চার ও ছয়ের সংখ্যাও। ফিনিশাররাও সেভাবে জ্বলে উঠতে পারছেন না।

প্রথম ৪০টি ম্যাচের ভিত্তিতে, গুজরাত টাইটান্সের রান রেট সবচেয়ে ভালো। ৮ ম্যাচের পর ১০.০৭। বাকি সবার ১০-এর কম। সানরাইজার্স হায়দরাবাদের ৭ ম্যাচের পর ৯.৮৬, দিল্লি ক্যাপিটালসের ৮ ম্যাচের পর ৯.৮১, পাঞ্জাব কিংসের ৮ ম্যাচের পর ৯.৭৫ ও লখনউ সুপার জায়ান্টসের ৯ ম্যাচের পর ৯.৭০।
মুম্বই ইন্ডিয়ান্সের ৮ ম্যাচের পর ৯.৪৩, রাজস্থান রয়্যালসের ৮ ম্যাচের পর ৯.২৭, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৮ ম্যাচের পর ৯.২৩, কলকাতা নাইট রাইডার্সের ৮ ম্যাচের পর ৮.৮৯ এবং চেন্নাই সুপার কিংসের ৮ ম্যাচের পর ৮.১০।
২০২৪ সালে প্রথম ৪০টি ম্যাচের পর সামগ্রিক রান রেট যেখানে ছিল ৯.৫৫, সেখানে তা এবার ৯.৪১। গতবারের তুলনায় দেড় শতাংশ কম। কিন্তু এবারই ২৯টি ম্যাচের পর রান রেট আগেরবারের তুলনায় ৪ শতাংশের মতো বেশি ছিল।
গতবারের আইপিএলে ৪০টি ম্যাচের পর চারের সংখ্যা ছিল ১২৩১, এবার তা কমে হয়েছে ১২০৩। ছয়ের সংখ্যা গতবার ৪০টি ম্যাচের পর যেখানে ছিল ৭১২, এবার তা ৬৭৮। দুশোর বেশি স্কোর গতবার হয়েছিল ২১ বার, এবারও ২১ বার। গতবার ৪০টি ম্যাচের পর ২টি দলের রান রেট ছিল ১০-এর উপর। এবার তা কমে ১।
চলতি আইপিএলে ২৯টি ম্যাচের পর চারটি দলের রান রেট ছিল অন্তত ১০। সেই দলগুলি হলো পাঞ্জাব কিংস, লখনউ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স। যদিও ৩০ থেকে ৪০ নম্বর ম্যাচের মধ্যে গুজরাত বাদে বাকি দলগুলির রান রেট ১০-এর নীচে চলে এসেছে।
২৯টি ম্যাচের পর চলতি আইপিএলে ২০০ বা তার বেশি স্কোরের সংখ্যা গতবারের চেয়ে ৯টি বেশি ছিল। কিন্তু ৪০টি ম্যাচের পর তা গতবারের সমান অবস্থায় চলে এসেছে। ২৯টি ম্যাচের পর ছক্কার সংখ্যা গতবারের তুলনায় ৩৮টি বেশি ছিল। কিন্তু ৪০টি ম্যাচের পর ছক্কার সংখ্যায় গতবারের চেয়ে পিছিয়ে পড়েছে এবারের আইপিএল।
ডেথ ওভারেই বেশি চার, ছক্কা হয়। এবার তা তুলনায় কমের কারণ হিসেবে নানা তথ্য উঠে আসছে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, থুতু ব্যবহার চালু হওয়ায় বল সম্ভবত আগের থেকে বেশি স্যুইং করছে। কিংবা বিগ হিটাররা চেনা ছন্দে নেই। পাওয়ারপ্লের রান রেটে সামান্য উন্নতি হয়েছে গতবারের চেয়ে। মাঝের ওভারের গড়েও বিশেষ ফারাক নেই।
প্রথম ৪০টি ম্যাচে ডেথ ওভারে গতবার রান রেট ছিল ১১.৮৯, এবার তা ১১.১৮। গড় গতবার ছিল ২২.৬৭, এবার ২২.০৪। গত বছর ডেথ ওভারে ৫০-এর বেশি রান উঠেছিল ২৬ বার, এবার সেই সংখ্যা মাত্র ১৪।
গত বছর প্রথম ৪০টি ম্যাচের পর ডেথ ওভারে ৬ জন ব্যাটার শতাধিক রান করেছিলেন। তাঁরা হলেন দীনেশ কার্তিক, নিকোলাস পুরাণ, রাহুল তেওয়াটিয়া, টিম ডেভিড, ট্রিস্টান স্টাবস ও হেইনরিখ ক্লাসেন। এবার মহেন্দ্র সিং ধোনি (১৮৬.৪৪ স্ট্রাইক রেটে ১১০) ছাড়া আর কেউ শতাধিক রান পাননি ডেথ ওভারে। ধোনি শেষে নেমে ঝড় তুললেও বেশিরভাগ ম্যাচেই জিততে পারেনি সিএসকে।
চলতি আইপিএলে প্রথম ৪০টি ম্যাচে রান রেট উল্লেখযোগ্যভাবে কমেছে বেঙ্গালুরু ও দিল্লিতে। উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আমেদাবাদে। বেঙ্গালুরুতে গতবার ছিল ১০.২৯, এবার ৮.৪৮। দিল্লিতে গতবার রান রেট যেখানে ছিল ১১.৪৮, এবার তা কমে হয়েছে ৯.৭৯।
চেন্নাইয়ে গতবার ছিল ৮.৯৭, এবার কমে ৮.০৭। কলকাতায় গতবার রান রেট ছিল ১০.৪৩, এবার ৯.৮। মুম্বইয়ের রান রেট গতবারের ৯.৭৮ থেকে এবার কমে হয়েছে ৯.৪২। জয়পুরে গতবার ছিল ৯.৩৬, এবার কমে ৯.১। বিশাখাপত্তনমে গতবার রান রেট ছিল ১০.৩৪, এবার ১০.০৯। মুল্লানপুরে গতবার রান রেট ছিল ৮.৪৮, এবার তা হয়েছে ৮.৭।
Let's all stand for peace and humanity.
— IndianPremierLeague (@IPL) April 23, 2025
A minute's silence was observed in Hyderabad to pay respect to the victims of Pahalgam terror attack.
All the players, support staff, commentators & match officials are wearing black armbands for tonight's game. #TATAIPL | #SRHvMI pic.twitter.com/PIVOrIyexY
হায়দরাবাদে গতবার ছিল ১০.৯২, এবার ১১.২৮। লখনউয়ে গতবার ছিল ৮.৭৩, এবার ১০.১৭। আমেদাবাদে ২০২৪ সালের আইপিএলে রান রেট ছিল ৮.৫৩, এবার তা হয়েছে ১০.১৭। গুয়াহাটিতে এবার রান রেট ৮.৫৪। চলতি আইপিএলে ২১টি ইনিংসে দুশো বা তার বেশি রান হয়েছে। তার পাঁচটিই আমেদাবাদে, তাও চারটি ম্যাচে।
আমেদাবাদে পাঞ্জাব কিংস ৫ উইকেটে ২৪৩ তুলে হারিয়েছিল গুজরাত টাইটান্সকে (৫ উইকেটে ২৩২)। গুজরাত টাইটান্স ৬ উইকেটে ২১৭ তুলেছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালস ৮ উইকেটে ২০৩ তুলেও হেরে যায় গুজরাতের কাছে। গুজরাত তোলে ৩ উইকেটে ২০৪।












Click it and Unblock the Notifications