Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: সবার নাম উঠবে না! কোন পদ্ধতি মেনে হবে আইপিএলের মেগা নিলাম? রইল বিস্তারিত আপডেট

শুক্রবার সন্ধ্যায় আসন্ন নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামের তালিকায় জায়গা পেয়েছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। তিন জন আছেন অ্যাসোসিয়েট দেশের সদস্য হিসেবে। ২০৪ টি স্লট আছে। এরমধ্যে বিদেশিদের জন্য সংরক্ষিত ৭০টি স্লট।

৫৭৪ জন ক্রিকেটারের নাম নিলাম তা‌লিকায় থাকলেও সবার নাম নিলামে তোলা হবে না। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের নিলামের আসর। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, অ্যাক্সিলারেটেড প্রসেস ফলো করা হবে নিলামের ক্ষেত্রে। কী এই অ্যাক্সিলারেটেড প্রসেস? কোন পদ্ধতিতে দুই দিন ব্যাপী নিলাম হবে? সেই সংক্রান্ত যাবতীয় আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।


৫৭৪ জন শর্ট লিস্টেড প্লেয়ারদের মধ্যে প্রথম ১১৬ জনের নাম অকশন টেবিলে আসবে। তারপরের সবার নাম আসবে না। ১১৭ থেকে ৫৭৪ নম্বর পর্যন্ত যাদের নাম আছে, তাদের জন্য অ্যাক্সিলারেটেড প্রসেস ফলো করা হবে। ২৪ নভেম্বর রাত ১০ টার মধ্যে সব দল ১১৭-৫৭৪ নম্বরের এর মধ্যে কোন কোন ক্রিকেটারদের দরকার জানিয়ে দেবে, শুধুমাত্র তাদের নাম অকশন টেবিলে আসবে।

২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১২.৩০ মিনিট থেকে শুরু হবে নিলাম। ভারতীয় সময় অনুসারে দুপুর তিনটে থেকে নিলাম অনুষ্ঠিত হবে। তবে কত সময় পর্যন্ত নিলাম চলবে সেটা এখনও ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে দ্বিতীয় দিনে অর্থ্যাত ২৫ নভেম্বর অ্যাক্সিলারেটেড প্রসেস মেনে যে যে ক্রিকেটারেদর দলগুলি তাদের প্রয়োজনীয়তার কথা জানাবে তাদের নিলামে তোলা হবে।

বিসিসিআই-র এক সূত্র যিনি ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে সমন্বয় সাধ‌ন করছেন তাঁকে উদ্ধৃত করে ক্রিকবাজকে জানিয়েছে, '১১৭ নম্বর থেকে ৫৭৪ পর্যন্ত যে ক্রিকেটারদের আপনাদের প্রয়োজন হবে তাদের নাম অনুগ্রহ করে ২৪ নভেম্বর রাত ১০টার মধ্যে জানিয়ে দেবেন। সেই অনুসারে নিলামে তাঁদের নাম ডাকা হবে।'

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে পারথে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট। সেই সময়ই দুই দিন ব্যাপী নিলাম অনুষ্ঠিত হবে। কিন্তু বিসিসিআই এমনভাবেই সময়কে সাজিয়ছে যাতে খেলা এবং নিলামের মধ্যে সংঘাত না হয়। পারথে খেলা শুরু হবে ভারতীয় সময় অনুসারে সকাল ৭.৫০ মিনিটে, খেলা শেষ হবে বেলা ২.৩০ মিনিটে। ফলে মাঝে ৩০ মিনিটের ব্যবধান থাকছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+