IPL 2025: অভিষেকের শতরানেই শেষ পাঞ্জাব কিংস, অবশেষে জয়ের সরণিতে সানরাইজার্স হায়দরাবাদ

IPL 2025: টানা চারটি ম্যাচে হারার পর অবশেষে জয়ের সরণিতে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ। বলা ভালো, অভিষেক শর্মা একাই হারিয়ে দিলেন শ্রেয়স আইয়ারদের।

অভিষেক আইপিএলে এদিনই প্রথম শতরান করলেন। তাঁর সেঞ্চুরি আইপিএলে ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম। সানরাইজার্সের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। অরেঞ্জ আর্মির ভারতীয়দের মধ্যে দ্রুততম।

IPL 2025

আজ হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ তোলে শ্রেয়স আইয়ারের দল। শ্রেয়স ৬টি করে চার ও ছয় মেরে ৩৬ বলে সর্বাধিক ৮২ রান করেন।

প্রিয়াংশ আর্য ১৩ বলে ৩৬, প্রভসিমরণ সিং ২৩ বলে ৪২, নেহাল ওয়াধেরা ২২ বলে ২৭, শশাঙ্ক সিং ৩ বলে ২, গ্লেন ম্যাক্সওয়েল ৭ বলে ৩ রান করেন। মার্কাস স্টইনিস ১১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। ৫ বলে ৫ রানে অপরাজিত থাকেন মার্কো জানসেন।

হর্ষল প্যাটেল ৪ ওভারে ৪২ রান দিয়ে চার উইকেট নেন। ঈশান মালিঙ্গা চার ওভারে ৪৫ রানের বিনিময়ে ২টি উইকেট পান। মহম্মদ শামি ৪ ওভারে ৭৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। ৬টি চার ও সাতটি ছয় হজম করেন শামি। যা ভারতীয়দের মধ্যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিং!

প্যাট কামিন্স ৪ ওভারে ৪০ ও জিশান আনসারি ৪ ওভারে ৪১ রান দিয়ে কোনও উইকেট পাননি। শামির শেষ ওভারে ২৭ রান তুলে সানরাইজার্সের সামনে ২৪৬ রানের লক্ষ্যমাত্রা দেয় পাঞ্জাব কিংস।

জবাবে খেলতে নেমে কার্যত সংহার মূর্তি ধারণ করে ট্রাভিষেক জুটি। এই প্রথম চলতি আইপিএলে জ্বলে উঠলেন দুই ওপেনার। ওপেনিং জুটি ভাঙে ১২.২ ওভারে ১৭১ রানের মাথায়। ট্রাভিস হেড ৩৭ বলে ৬৬ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার। তিনি ৯টি চার ও তিনটি ছয় মেরেছেন।

হেড আউট হলেও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন অভিষেক। ৪০ বলে শতরান পূর্ণ করলেন, যা আইপিএলে ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম। তিনে নামানো হয় হেইনরিখ ক্লাসেনকে। ২.১ ওভারে রান আউট থেকে রক্ষা পান অভিষেক। ৩.৪ ওভারে ক্যাচ আউট হয়েও বেঁচে যান নো বল হওয়ায়। ৭.১ ওভারে অভিষেকের ক্যাচ ফেলেন চাহাল। এই জীবন পাওয়ার পূর্ণ সদ্ব্যবহার করে প্রথম আইপিএল শতরান অভিষেকের।

অভিষেক করেন ৫৫ বলে ১৪১। ১৪টি চার ও ১০টি ছয়ের সৌজন্যে। ১৭তম ওভারের দ্বিতীয় বলে তাঁকে ফেরান অর্শদীপ সিং। ২২২ রানে দ্বিতীয় উইকেট হারায় সানরাইজার্স। ১৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল প্যাট কামিন্সের দল।

সানরাইজার্স জিতল ৯ বল বাকি থাকতে ৮ উইকেটে। ক্লাসেন ১৪ বলে ২১ ও ঈশান কিষাণ ৬ বলে ৯ রানে অপরাজিত থাকলেন। শ্রেয়স আইয়ার আটজন বোলার ব্যবহার করেও সানরাইজার্সের রানের গতিতে রাশ টানতে পারেননি।

লকি ফার্গুসন নিজের প্রথম ওভারের দ্বিতীয় বল করার পরই চোট পান। সম্ভবত বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। যা পাঞ্জাবের কাছে বড় ধাক্কা। লকি বল করতে পারেননি। বাকি চারটি বল করেন মার্কাস স্টইনিস। অর্শদীপ সিং ৪ ওভারে ৩৭ ও যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৫৬ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।

এদিনের জয়ের সুবাদে সানরাইজার্স পয়েন্ট তালিকার দশ নম্বর থেকে আটে উঠে এলো। দশে চলে গেল চেন্নাই সুপার কিংস। সানরাইজার্সের ঝুলিতে ৬ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ১.২৪৫। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস রয়েছে ছয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+