IPL 2025: অভিষেকের বিধ্বংসী শতরান, ভারতীয়দের মধ্যে আইপিএলে তৃতীয় দ্রুততম, জ্বলে উঠল ট্রাভিষেক জুটি
IPL 2025: আইপিএলে প্রথম শতরান হাঁকালেন অভিষেক শর্মা। হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ২৪৬ রানের টার্গেট তাড়া করছে।
অভিষেক শর্মা ওপেন করতে নেমে ৪০ বলে শতরান পূর্ণ করলেন। যা ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম। টি২০ কেরিয়ারে এটি অভিষেকের সপ্তম শতরান।

আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ডটি রয়েছে ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালে আরসিবির হয়ে তিনি ৩০ বলে শতরান করেছিলেন পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে। ইউসুফ পাঠান রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেন ২০১০ সালে।
২০১৩ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের ডেভিড মিলার আরসিবির বিরুদ্ধে ৩৮ বলে শতরান পূর্ণ করেছিলেন। গত বছর সানরাইজার্সের হয়েই ট্রাভিস হেড আরসিবির বিরুদ্ধে ৩৯ বলে শতরান পান। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্য ৩৯ বলে শতরান করেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
অভিষেক শর্মা এর আগে টি২০ আন্তর্জাতিকে দুটি শতরান করেছেন। গত বছর হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে করেন ৪৭ বলে ১০০। এরপর চলতি বছর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেক ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন ৫৪ বলে ১৩৫ রানের ইনিংস।
অভিষেক ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের ইনিংস খেলার পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন আইপিএলেই। রাজস্থান রয়্যালস ম্যাচে ২৪, লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ৬, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১, কেকেআরের বিরুদ্ধে ২ ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৮ রান করেন।
UNSTOPABBLE ABHISHEK! 💥
— Star Sports (@StarSportsIndia) April 12, 2025
He smashed the longest six of #TATAIPL 2025 & what better stage than this to do that 💪
Watch the LIVE action ➡ https://t.co/HQTYFKNoGR
#IPLonJioStar 👉 #SRHvPBKS | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/uvLw5Drj4Q
তারপরও ট্রাভিষেক জুটিতে আস্থা হারায়নি সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট। আজ ওপেনিং জুটিতে ওঠে ১২.২ ওভারে ১৭১। ট্রাভিস হেড ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৬৬ করেন। তারপর হেইনরিখ ক্লাসেনের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিষেক। তিনি ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তখন অবধি মেরেছিলেন সাতটি চার ও তিনটি ছয়। শতরান করেন ৪০ বলে। ১১টি চার ও ৬টি ছয়ে সাহায্যে।












Click it and Unblock the Notifications