IPL 2025: অভিষেক একাই জেতালেন সানরাইজার্সকে! মাঠে হাজির লাকি চার্ম, কোন পথে সাফল্য?
IPL 2025: আইপিএলে প্রথম শতরান অভিষেক শর্মার। তারপরই পকেট থেকে চিরকুট বের করে বিশেষ সেলিব্রেশন।
চিরকুটে লেখা ছিল, এই শতরানটি অরেঞ্জ আর্মির জন্য। ২৪৬ রানের টার্গেট তাড়া করতে নামা সানরাইজার্সের হয়ে ৫৫ বলে ১৪১ রান করলেন অভিষেক।

অভিষেকের ইনিংস সাজানো ১৪টি চার ও ১০টি ছয় দিয়ে। ৪০ বলে শতরান পূর্ণ করা ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম। আইপিএলের কোনও ম্যাচে ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক রান করলেন অভিষেক। ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় অভিষেকের কীর্তি রইল তিনে।
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের মধ্যে কোনও একটি ম্যাচে সবচেয়ে বেশি ১০টি ছয় মারার রেকর্ডও গড়লেন অভিষেক। চলতি আইপিএলে ছন্দে ছিলেন না। অভিষেকের বিধ্বংসী ব্যাটিং দেখে খুশি সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স বলেন, সকলেই সেরাটা দিচ্ছেন। ট্রেনিংয়েও ফর্মে থাকার ইঙ্গিত মিলছিল। সে কারণেই দলে রদবদল করা হয়নি।
কামিন্সের মতো অভিষেকের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত তাঁর ওপেনিং পার্টনার ট্রাভিস হেড। হেডের কথায়, আমি শুরুর দুই ওভার দেখে খেলতে চাইছিলাম। তবে অভিষেক শুরু থেকেই ছন্দে ছিলেন। গতবারের মতো এদিনও ছোটখাটো বিষয়গুলি ঠিকঠাক রাখায় জোর দিচ্ছিলাম। আমরা দুজনেই ভাগ্যের সহায়তা পেয়েছি। এই জয়টা আমাদের দরকার ছিল।
𝘼 𝙣𝙤𝙩𝙚-𝙬𝙤𝙧𝙩𝙝𝙮 𝙏𝙊𝙉 💯
— IndianPremierLeague (@IPL) April 12, 2025
A stunning maiden #TATAIPL century from Abhishek Sharma keeps #SRH on 🔝 in this chase 💪
Updates ▶ https://t.co/RTe7RlXDRq#TATAIPL | #SRHvPBKS | @SunRisers pic.twitter.com/ANgdm1n86w
অভিষেকের বাবা-মা হায়দরাবাদে উপস্থিত ছিলেন ছেলের খেলা দেখতে। অভিষেক ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বলেন, আমি বাবা-মায়ের জন্য অপেক্ষা করছিলাম। আমার গোটা দলও। কারণ তাঁরা বরাবর সানরাইজার্সের জন্যও লাকি।
বিহাইন্ড দ্য উইকেট না খেলে এই পিচে কার্যকরী হতে পারে এমন কিছু উদ্ভাবনী শট খেলায় তিনি জোর দিয়েছিলেন বলে জানান অভিষেক। তিনি বলেন, ব্যাটাররা ভালো না খেললেও ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো ছিল। এদিনের ইনিংসের জন্য দল ও অধিনায়ককে কৃতিত্ব দিতেই হবে। এটা অবশ্যই স্পেশ্যাল ডে।
When your biggest supporter becomes your proudest spectator, that’s the dream ❤#IPLonJioStar 👉 SRH 🆚 PBKS | LIVE NOW on Star Sports Network & JioHotstar pic.twitter.com/CH5NfQRcs8
— Star Sports (@StarSportsIndia) April 12, 2025
উপভোগ করছেন হেডের সঙ্গে পার্টনারশিপ। এটাই সেরা ইনিংস কিনা সেই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, এই ইনিংস খুব স্পেশ্যাল। কারণ, আমি হারের ধারা কাটিয়ে উঠতে চাইছিলাম। টানা চারটি ম্যাচে হার হজম করাটা কঠিন। তবে এটা নিয়ে দলের মধ্যে আলোচনা হয়নি। যুবরাজ সিং ও সূর্যকুমার যাদবের প্রতিও কৃতজ্ঞতা জানালেন অভিষেক।












Click it and Unblock the Notifications