IPL 2025: অভিষেকের শতরানে বিরল রেকর্ড, কুসংস্কার ঘুচলেও সন্তুষ্ট নন বাবা, গর্বিত মা
IPL 2025: আইপিএলে এই প্রথম ছেলের ম্যাচ মাঠে বসে দেখলেন অভিষেক শর্মার বাবা রাজ কুমার। স্ত্রী মঞ্জুকে নিয়েই খেলা দেখতে গিয়েছিলেন।
এতদিন যাননি কুসংস্কারের বশে। গতকালই ৩০ সেকেন্ডের মতো নিজের সিদ্ধান্তের জন্য আক্ষেপ করছিলেন। যদিও সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পর ঘুচে গেল সমস্ত কুসংস্কার। পুত্রের সাফল্যে গর্বিত অভিষেকের বাবা-মা।

অভিষেক গতকাল শতরান করেন ৪০ বলে। যা আইপিএলে ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততম। এই নিয়ে তিনবার অভিষেক টি২০ শতরান করলেন ৪০ বা তার কম বল খেলেই।
গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে পাঞ্জাবের অভিষেক সেঞ্চুরি করেন ২৮ বলে। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করতে নেন মাত্র ৩৭ বল। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন কীর্তি নেই। ডেভিড মিলার, দাসুন শনাকা ও উর্বিল প্যাটেল ৪০ বা তার কম বলে টি২০ শতরান পেয়েছেন ২ বার করে।
রান তাড়া করতে নেমে আইপিএলে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটিও নিজের দখলে নিলেন অভিষেক। গত বছর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মার্কাস স্টইনিস করেছিলেন অপরাজিত ১২৪। আইপিএলের ম্যাচে ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড অভিষেক দখলে নিলেন ২০২০ সালে আরসিবির বিরুদ্ধে লোকেশ রাহুলের অপরাজিত ১৩২ রানের কীর্তি ভেঙে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিষেকের বাবা রাজ কুমার বলেন, আমারও কিছু কুসংস্কার রয়েছে। মনে হয় আমি মাঠে গেলে অভিষেক ভালো খেলতে পারবেন না। গতকালও যখন নো বলে অভিষেক আউট হন, সেই ৩০ সেকেন্ডও নিজেকে দোষারোপ করছিলাম। এরপর একের পর এক ছয় গিয়ে পড়তে থাকল গ্যালারিতে।
রাজ জানান, অভিষেকই হায়দরাবাদের টিকিট বুক করে পাঠিয়েছিলেন। তবে মাঠে যাওয়া নিয়ে সংশয়ের মধ্যেই ছিলেন রাজ। এরপর ফোন করে বাবাকে হায়দরাবাদ যেতে রাজি করান অভিষেক।
অভিষেকের মা মঞ্জুর কথায়, সকলের মতো আমিও খুব খুশি। পুরো হায়দরাবাদ ম্যাচ জেতায় আনন্দ করছে। মাঝে খারাপ সময় এসেছিল। তবে এবার থেকে হায়দরাবাদ জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।
Parents together in the stands for the first time, backed by the ever-faithful #OrangeArmy 🧡
— SunRisers Hyderabad (@SunRisers) April 13, 2025
Abhishek Sharma | #PlayWithFire | #SRHvPBKS | #TATAIPL2025 pic.twitter.com/35shpnfgDi
বাবা-মায়ের সামনে স্মরণীয় ইনিংস খেলে আপ্লুত অভিষেক। তিনি বলেন, অনূর্ধ্ব ১৪-র সময় থেকে বাবা আমার খেলা দেখেন। যদি আমার খেলার সময় তাঁর দিকে নজর রাখবেন দেখবেন বাবা ইশারা করে দেখাচ্ছেন আমার কোন শট খেলা উচিত। তিনিই আমার প্রথম কোচ। ফলে বাবা-মায়ের সামনে এই শতরান অবশ্যই স্পেশ্যাল।
যদিও এই ইনিংসেও তৃপ্ত নন অভিষেকের বাবা। অভিষেক বলেন, এটা আইপিএলে আমার সর্বাধিক স্কোর। তবে বাবা সব সময় বলে থাকেন ম্যাচ জিতিয়ে শেষ পর্যন্ত থেকে মাঠ ছাড়তে। ফলে তিনি এখনও পুরো সন্তুষ্ট নন। উন্নতির পথ সব সময় খোলা। আমি আরও কঠোর পরিশ্রম করব।
রাজ কুমার শর্মা বলেন, নিজে কতটা খুশি বলে বোঝাতে পারব না। আমি অভিষেককে বলছিলাম খারাপ সময়ের কথা মাথায় না রাখতে। সব ক্রিকেটারের ক্ষেত্রেই এমনটা হয়। দ্বিতীয় ম্যাচে ভাগ্য সঙ্গত দেয়নি, রান আউট হতে হয়েছিল। কিছু শট বাউন্ডারি পার করাতে পারেননি।
তবে এই ইনিংস অভিষেকের আত্মবিশ্বাস বাড়াবে বলেই ধারণা রাজের। আগামী দিনে অভিষেক এবং সানরাইজার্স ভালো করবে বলে আশাবাদী রাজ। পাঞ্জাব কিংস ম্যাচের আগে আত্মবিশ্বাসী ছিলেন অভিষেক। বাবাকে সকালেই বলেছিলেন, রান করে দলকে ম্যাচ জেতাবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications