IPL 2025: জাতীয় দলে ব্রাত্য হয়ে ফিরলেন কেকেআরেই, নাইট ব্রিগেডে এবার কোন ভূমিকায় অভিষেক নায়ার?

জল্পনার অবসান। কেকেআর দলেই ফিরলেন অভিষেক নায়ার। জাতীয় দলে গৌতম গম্ভীরের সহকারী ছিলেন অভিষেক নায়ার। কিন্তু কয়েকদিন আগেই খবর আসে অভিষেক নায়ারকে জাতীয় দলে গৌতম গম্ভীরের সহকারী কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছে। এর পরই জল্পনা তৈরি হয় অভিষেক নায়ারের ভবিষ্যৎ নিয়ে।

নাইট ব্রিগেডের কার্যত ঘরের ছেলে ছিলেন অভিষেক নায়ার। কারণ তিনি কেকেআর দলের গুরুত্বপূর্ণ কোচিং স্টাফ ছিলেন কত মরশুমে। কেকেআর থেকেই সুযোগ পান ভারতীয় দলে। গত ৮ মাসের মধ্যেই জাতীয় দলের সাপোর্ট স্টাফের চাকরি হারাতে হয়েছে তাঁকে। তবে বেশিদিন বসে থাকতে হল না। আবার পুরানো দলেই প্রত্যাবর্তন হল অভিষেক নায়ারের।

Abhishek Nayar

তবে কোন ভূমিকায় কেকেআর দলে ফিরলেন অভিষেক নায়ার সেটা নিয়ে জল্পনা থাকছে কারণ প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসাবে উল্লেখ করা হয়। কিন্তু তারপর ওই পোস্টটিকে মুছে দেওয়া হয়। সেখানে শুধু লেখা হয়েছে অভিষেক নায়ার স্বাগতম। কেকেআর দলে সরকারি কোচের ভূমিকায় রয়েছেন ওটিস গিবসন। েকেআর দলের সাপোর্ট স্টাফ হিসাবে নিযুক্ত হলেন অভিষেক নায়ার।

তবে একমাত্র কেকেআরের ফিল্ডিং কোচের পদই ফাঁকা রয়েছে। গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিষেক নায়ার। কিন্তু এবার জাতীয় দলের দায়িত্বে থাকায় মরশুমের শুরু থেকে তিনি ছিলেন না কেকেআর দলের সঙ্গে। কিন্তু গুজরাত টাইটান্সে বিরুদ্ধে খেলতে নামার আগেই দলের ডাগআউটকে আরও শক্তিশালী করল নাইট থিঙ্ক ট্যাঙ্ক। শনিবারই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে দিলেন নায়ার।

অভিষেকের নায়ারের সঙ্গে কেকেআরের সম্পর্ক অত্যন্ত ভালো। কারন তিনি মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন। পাশাপাশি কেকেআরের শিবিরগুলির দায়িত্বেও থাকতেন অভিষেক নায়ার। চলতি মরশুমে অবশ্য তাঁকে পাওয়া যায়নি। কিন্তু সুযোগ পেতেই কেকেআর ঘরের ছেলেকে ফিরিয়ে আনলো।

কেকেআর দলের স্পিনার বরুণ চক্রবর্তী জল্পনাকে আর উস্কে দিয়েছিলেন। তিনি অভিষেক নাায়ারের সঙ্গে ট্রেনিং করার ছবি পোস্ট করেছিলেন তাতে ইমোজিও দিয়েছিলেন অভিষেক। ফলে কেকেআর সমর্থকদের মধ্যেও জল্পনা তৈরি হয়েছিল অভিষেকের কলতকাতা দলে প্রত্যাবর্তন নিয়ে। অবশেষে নাইট শিবিরে অভিষেকের আগমন হল।

Take a Poll

ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের চাকরি যাওয়া নিয়ে বিগত কয়েকদিন ধরেই চর্চা চলছে। এক সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গম্ভীর এবং কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে নায়ারের দূরত্ব তৈরি হয়েছিল। নায়ারকে বাঁচাতে পদক্ষেপও নেননি গম্ভীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+