Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: তালিকায় রোহিত-ধোনিদের ম্যাচও, নিজেকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরাই লক্ষ্য আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্যের

আইপিএলে বাংলার ক্রিকেটারদের দূরবীন দিয়ে খুঁজতে হয়, গত কয়েক বছর ধরেই এই প্রবাদ বাক্যটা মিথ হয়ে গিয়েছে।তবে আইপিএলের ১৮তম সংস্করণে মুকেশ কুমার, অভিষেক পোড়েলদের সঙ্গেই বাড়ছে বাঙালির সংখ্যা। সৌজন্যে অভিজিৎ ভট্টাচার্য।

বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে এই নামটা এখনও খুব পরিচিত নয়, কারণ তিনি প্রচারে থাকেন কম, কিন্তু কৃতিত্ব কোনও অংশে কম নয়। আসন্ন আইপিএলে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকছেন চন্দননগরের অভিজিৎ। মোট ৬টি ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে বাংলার এই আম্পায়ারকে।

Abhijit Bhattacharya

ক্রিকেটার ছিলেন, কিন্তু প্রথম শ্রেণির কোনও ম্যাচ খেলা হয়নি। অল্প বিস্তর কোচিংও করিয়েছেন। তবে অভিজিৎ আম্পায়ারিং করেই বাংলাকে সর্বভারতীয় ক্ষেত্রে ফের একবার গর্বিত করেছেন। প্রথম বাঙালি হিসাবে আইপিএলে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

২০০৮ সাল থেকেই আম্পায়িংয়ের শুরু। এরপর সিএবি ক্লাব ক্রিকেট হয়ে ঘরোয়া ক্রিকেট, মহিলাদের প্রিমিয়ার লিগে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এর আগে আইপিএলে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এবার মাঠে ধোনি রোহিতদের ম্যাচ পরিচালনা কররেন।

আসন্ন আইপিএলে হাইভোল্টেজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচেই আম্পায়ারিং করতে দেখা যাবে অভিজিৎ ভট্টচার্যকে। এর পাশাপাশি গুজরাত টাইটান্স বনাম আরসিবি ম্যাচেও দেখা যাবে তাঁকে। পাশাপাশি চতুর্থ আম্পায়ারের ভূমিকাও পালন করবেন।

এর আগে যার মধ্যে রয়েছে গোলাপি বলের দিন রাতের ম্যাচও। একাধিক বড় ইভেন্ট যেমন বিজয় মার্চান্ট ট্রফিসহ বোর্ডের অনেক ম্যাচ পরিচালনা করেছেন দক্ষতার সঙ্গে। এই মরশুমে রঞ্জি ট্রফির সেমিফাইনাল , সৈয়দ মুস্তাক আলি টি২০ আর বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালেও দায়িত্ব ছিলেন অভিজিৎ। দলীপ ট্রফির ম‌্যাচ করেছেন। ভারতীয় এ দলের ম‌্যাচে দায়িত্বও পালন করেছেন সফলভাবে। এবার লক্ষ্য আইপিএলে মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরা।

আইপিএলের আগে সোমবার থেকে শুরু হচ্ছে আম্পায়ারদের কর্মশালা। তার আগে চন্দননগরের গৃহে বসে ওয়ান ইন্ডিয়াকে অভিজিৎ বলেন, এটা একটা দারুন অনুভূতি। অনেক দিন আগে আমার লক্ষ্য ছিল আইপিএলে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করা। কারণ আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেটা সারা বিশ্ব দেখে। আমি যখন ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলাতে যাই তখনও আইপিএল নিয়ে কথা হয়। এটা খুব ভালো লাগছে আমি বাংলাকে প্রতিনিধিত্ব করছি।

আইপিএলের জন্য কী আলাদা কোনও প্রস্তুতি নিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে অভিজিৎ ভট্টাচার্য বলেন, আমি ম্যাচের মধ্যেই আছি, কয়েকদিন আগেও রঞ্জি ট্রফির ম্যাচ করেছি, পি সেন ম্যাচও খেলাচ্ছি। বাকিটা ম্যাচের দিন নিজেকে প্রমাণ করতে হয়। আমার লক্ষ্য থাকে ম্যাচে সঠিক সিদ্ধান্ত নেওয়া। মাঠে ম্যাচ করার সময় মনে থাকে না আমি কোন রাজ্যকে প্রতিনিধিত্ব করছি।

আসন্ন আইপিএলে যে ম্যাচ গুলি মাঠে থেকে পরিচালনা করবেন তারমধ্যে আছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকে ম্যাচ, যা নিয়ে ইতিমধ্যেই প্রচুর চর্চা হচ্ছে। যদিও কোনও একটি ম্যাচকে নিয়ে আলাদা ফোকাস করতে রাজী নন অভিজিৎ। তাঁর কথায়, আমার লক্ষ্য থাকে সব ম্যাচে নির্ভুল আম্পায়িং করা। সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স আমার শেষ ম্যাচ। শুধুমাত্র ওই একটি ম্যাচেই বাকি যে ম্যাচগুলি পরিচালনার দায়িত্ব আমি পেয়েছি সবকটায় একই লক্ষ্য থাকবে। কোন ম্যাচে কী চ্যালেঞ্জ আসবে সেটা আমি জানি না।

ডিআরএস আসার পর কতটা বদলে গিয়েছে আম্পায়িং করা? এই প্রসঙ্গে অভিজিৎ ভট্টাচার্য বলেন, ডিআরএস আসার আগে আম্পায়াদের কাছে সবথেকে বেশি চ্যালেঞ্জ ছিল এলবিডব্লিউ। ডিআরএস আসার পর এই চ্যালেঞ্জ একেবারেই কমে গিয়েছে। আগে অনেক ক্ষেত্রে যেগুলো আউট মনে হত ডিআরএস আসার পর সেগুলো নট আউট প্রমাণিত হয়েছে।স্নিকোর ক্ষেত্রে আওয়াজটা কোথা থেকে হবে সেটা ধরা খুব কঠিন হয়। তবে ডিআরএস টিভি আম্পায়ারেদর কাজটাকে আরও চ্যালেঞ্জি করে দিয়েছে।

অভিজিৎ ভট্টাচার্যকে বাদ দিলে বাংলা থেকে সেভাবে আম্পায়ারা জাতীয় ক্ষেত্রে উঠে আসছন। নতুন আম্পায়দের জন্য তাঁর বার্তা, নিজেকে প্রতি নিয়ত উন্নত করতে হবে। নিজের কাজে ফোকাস থাকতে হবে। অভিযোগ করা থেকে দূরে থাকতে হবে। তবে উন্নতি করা সম্ভব।
একটা সময় সাইমন টাফেলকে দেখে শিখেছেন অনেক কিছু, তবে অভিজিৎ ভট্টাচার্যের কাছে বর্তমানে সেরাদের মধ্যে এক নম্বরে থাকছেন আলিম দার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+