IPL 2025: টিম হোটেলে অগ্নিকাণ্ড, আতঙ্কিত সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা, দেখুন ভিডিও
চলতি আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। প্রথম ছয় ম্য়াচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে প্যাট কামিন্সের দল। এরইমধ্যে টিম হোটেলেও অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। সোমবার হায়দরাবাদে সানরাইজার্স দলের টিম হোটেলে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হায়দরাবাদের পার্ক হায়াত পাঁচতারা হোটেলে আছেন সানরাইজার্স দল। সোমবার দুপুরের দিকে এই হোটেলের একটি তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হয়, দ্রুত ঘটনাস্থলে আসেন দমকলের ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু এরইমধ্যে ফায়ার বেল বেজে উঠে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন সানরাইজার্স দলের ক্রিকেটাররা। তাদের সাবধনাতার সঙ্গেই হোটেলর বাইরে নিয়ে আসা হয। দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে প্রত্যেক ক্রিকেটার নিরাপদে আছেন।

আগুন নিয়ন্ত্রণে এলেও হোটেল চত্তর ধোঁয়ায় ঢেকে যায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন এই হোটেলে থাকা সানরাইজার্স দলের ক্রিকেটাররা। কীভাবে পাঁচতারা একটি হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনও কিছু জানানো হয়নি।শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েছে সানরাইজার্স দল। আগামী বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেললে কমলা ব্রিগেড।
যদিও আইপিএলে শুরু থেকেই সানরাইজার্স টিম ম্যানেজমেন্টের সঙ্গে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাধিক বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে টিকিট বন্টন কে কেন্দ্র করে সংঘাত তৈরি হয়েছিল। এমনকি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট। প্রয়োজনে তারা রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে নিজেদের হোমগ্রাউন্ড সরিয়ে অন্যত্র খেলার চিন্তা ভাবনা করেছিল।
A fire broke out at the Park Hayatt hotel in Hyderabad's Banjara Hills on Monday, April 14. The Sunrisers Hyderabad team is currently staying at the hotel
— SunrisersHyd - OrangeArmy Forever (@Orangearmyforvr) April 14, 2025
*ALL PLAYERS ARE SAFE*#parkhayatt pic.twitter.com/hT0tI6npyA
কিন্তু শেষ পর্যন্ত বিসিসিআই-র হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়েছে। আপাতত সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট এবং হায়দারবাদ ক্রিকেট সংস্থা একসঙ্গে কাজ করছে। কিন্তু বিতর্ক যেন কিছুতে কিছু ছাড়ছে না প্যাট কামিন্স
দের শিবিরে। এবার টিম হোটেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটল। হোম গ্রাউন্ড পরিবর্তন করতে হয়নি, তবে কি টিম হোটেল পরিবর্তন করবেন কামিন্সরা?












Click it and Unblock the Notifications