Dhoni In IPL: আইপিএলের নিয়মে ধোনির জার্সি নম্বরের কাকতালীয় মিল! সোশ্যাল মিডিয়া উত্তাল
Dhoni In IPL: আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকের পর আট দফা নিয়ম প্রকাশ করেছে বিসিসিআই। যার সাত নম্বরটি নজর এড়ায়নি ক্রিকেটপ্রেমীদের।
যার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বরের কাকতালীয় মিল। আর তারপর থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া, ধোনিকে নিয়ে নানা মিমের ছড়াছড়ি।

আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে রিটেনশন, ইমপ্যাক্ট প্লেয়ার-সহ নানা বিষয়ে মোট ৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ৭ নম্বরে রয়েছে আনক্যাপড প্লেয়ারদের নিয়মে বদল আনার কথা। যেখানে লেখা হয়েছে, ভারতের হয়ে খেলা কোনও ক্রিকেটার যদি টানা পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটের একাদশে না থাকেন, কিংবা বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকেন তাঁদের আনক্যাপড হিসেবে গণ্য করা যাবে।
মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন ২০১৯ সালে। ফলে ২০২৫ সালের আইপিএলে খেলতে তাঁর কোনও বাধা নেই। ৪ কোটি টাকায় ধোনিকে দলে রেখেই আগামী মরশুমের পরিকল্পনা সাজাতে পারে চেন্নাই সুপার কিংস। ফলে ধোনিকে ফের মাঠে দেখা যেতে পারে স্বমহিমায়।
অনেক ক্রিকেটারই এই নিয়মের সুবিধা পেতে পারেন। তবে সেই তালিকায় সকলের চেয়েই এগিয়ে থাকবেন ধোনিই। মজার ব্যাপার হলো, ধোনিরও জার্সি নম্বর ৭। বিসিসিআইয়ের প্রেস রিলিজে থাকা নিয়মের সাত নম্বরেই রয়েছে আনক্যাপড প্লেয়ারদের বিষয়টি। যাতে ধোনির খেলার পথ প্রশস্ত।
DHONI needs IPL ❌
— LeoDas_MSDian 🦁 (@LeoDas__Msd) September 28, 2024
IPL needs DHONI ✅
The O.G is all set to return as uncapped player for some unfinished business 🥶🔥 pic.twitter.com/PbAlYghwt2
এরপরই সোশ্যাল মিডিয়ায় নানা মিম ছড়িয়েছে। জনৈক নেটাগরিক লিখেছেন, আইপিএলেরই ধোনিকে দরকার। কেউ আবার লিখেছেন, সাত নম্বর পয়েন্টে এত বড় প্যারাগ্রাফ না লিখে লিখে দিলেই হতো ধোনির জন্যই এই নিয়ম। কেউ লিখেছেন, আইপিএলে নজর রাখুন আনক্যাপড সুপারস্টার থালা ধোনির দিকে।
RCB fans be like “we ruined Dhoni’s farewell”
— saravanavelu (@saravanvelu2) September 28, 2024
Meanwhile Dhoni coming back as a uncapped player..lesss goooo..😈 https://t.co/rBGJbVFiAj pic.twitter.com/pzLe79Fnd4
জনৈক নেটাগরিক বিসিসিআইয়ের প্রেস রিলিজ পোস্ট করে লিখেছেন, কী মনে হয়, অনিচ্ছাকৃতভাবেই সাত নম্বর পয়েন্টে আনক্যাপড প্লেয়ারদের কথা লেখা হয়েছে? চেন্নাই সুপার কিংস ভক্তরা এই সাত নম্বর পয়েন্ট নিয়ে যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে খোঁচা দিয়েছেন, কেউ আবার ব্যবহার করেছেন হৃতিক রোশন অভিনীত ছবির একটি বিশেষ মুহূর্ত। সবমিলিয়ে সকলেই অপেক্ষায় আনুষ্ঠানিকভাবে ধোনির নাম রিটেনশন লিস্টে দেখার জন্য।
MS Dhoni playing as an uncapped player in IPL 2025 https://t.co/xSnge386Wo pic.twitter.com/NEuvN5yI9j
— Sagar (@sagarcasm) September 28, 2024
Do you think they made this the rule number 7 unintentionally? 😂 pic.twitter.com/2kYNh5wtUx
— Heisenberg ☢ (@internetumpire) September 28, 2024
ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ২০২০ সালের অগাস্টে। তবে দেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ২০১৯ সালের জুলাইয়ে, বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে। ২০২২ সালে ধোনিকেই সবচেয়ে বেশি দর দিয়ে রাখতে চেয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু ধোনির পরামর্শেই তাঁকে ধরে রাখার ক্ষেত্রে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে উল্লেখ করা হয়েছিল। ফলে ১৬ কোটি টাকায় রবীন্দ্র জাদেজাকে রাখা হয়। ধোনির সঙ্গে চুক্তি ছিল ১২ কোটি টাকার।












Click it and Unblock the Notifications