IPL 2025: নিলামে ঝড় তুলতে পারেন পাঁচ ভারতীয় ক্রিকেটার, দিনক্ষণ নিয়েও রইল বড় আপডেট
রিটেনশন পর্ব শেষ হতেই ফোকাসে এবার আইপিএল। নিলামের দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। চলতি মাসের ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম হতে পারে।এবার আইপিএলের নিলাম হতে চলেছে সৌদি আরবের রিয়াধে। চূড়ান্ত পর্যায়ে চলছে প্রস্তুতি। খুব দ্রুত সরকারি ঘোষণা করবে বিসিসিআই। নিলামে ঝড় তুলতে পারেন কোন ক্রিকেটাররা? সেই আভাসই দেওয়া হল এই প্রতিবেদনে।
প্রথমেই নাম উঠে আসছে ঋষভ পন্থের। ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে দলে ধরেই রাখেনি দিল্লি। পন্থের জন্য ভেঙে যেতে পারে অতীতের সব রেকর্ড। আগ্রাসী ব্যাটিং এবং নেতৃত্বের দক্ষতা রয়েছে তাঁর মধ্যে। অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি নিলামে পন্থকে নিতে অল আউট ঝাঁপাতে পারে। একজন ফ্র্যাঞ্চাইজি কর্তাও আভাস দিয়েছেন এই বিষয়ে। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন পন্থের আসল দর শুরু হবে ২০ কোটি টাকা থেকে।

দিল্লি ক্যাপিটালস নিলামে পন্থকে না ফেরালে তাদের একজন প্রয়োজন হবে অধিনায়কের, শোনা যাচ্ছে শ্রেয়সকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে দিল্লি। ফলে শ্রেয়সকে নেওয়ার জন্য মোটা টাকা খরচ করতে রাজি তারা। তবে চ্যাম্পিয়ন অধিনাসয়ককে পাওয়া সহজ হবে না দিল্লির জন্য। কারণ মোটা টাকা নিয়ে নিলামে নামছে।
লখনউ দল এবার অধিনায়ককেই ছেড়ে দিয়েছে, কেএল রাহুলকে রিটেন পর্যন্ত করেননি সঞ্জীব গোয়েঙ্কারা। তাঁকে দলে নেওয়াক সম্ভাবনাও কম। কেএল রাহুলকে দলে নিতে আগ্রহী একাধিক দল। আইপিএলে ৪ হাজারের উপর রান আছে রাহুলের। তার উপর দলকে লিড করতে পারেন। ফলে রাহুলও নিলামে বড় অঙ্কের দাম পেতে পারেন।
পাঞ্জাব কিংস দল রিটেন করছে মাত্র দুই জনকে। গোটা দলে বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি জিন্টারা। তবে সবথেকে অবাক করেছে অর্শদীপ সিংয়ের মতো বোলারকেও রিটেন করেনি পাঞ্জাব । কিন্তু অর্শদীপ ভারতীয় টি২০ দলের নিয়মিত সদস্য। টি২০ বিশ্বকাপজয়ী দলেও ছিলেন। একাধিক দলেরই একজন ভালো ভারতীয় পেসার লাগবে। এরই ফলে নিলামে ঝড় তুলতে পারেন পাঞ্জাব তনয়।
ঈশান কিষাণের মতো তারকাকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর মতো ওপেনার এবং উইকেটরক্ষককে দলে নিতে আগ্রহী থাকবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। অতীতেও নিলামে ঝড় তুলেছিলেন ঈশান। এবারও তাঁকে ঘিরে নিলামে একই সম্ভাবনা আছে।
এবার মেগা নিলাম হবে। ২০২৫ সালের নিলাম বড়সড় ভাবেই হবে। ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম হতে পারে। আসলে রত এবং অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের মধ্যেই হবে আইপিএল নিলামের। কারণ ২২ থেকে ২৬ নভেম্বর পারথে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications