IPL 2025: আইপিএলের ইতিহাসে দুশো রানের বেশি লক্ষ্যমাত্রা পূরণে সবচেয়ে সফল দল কারা? দেখুন তালিকা
আইপিএল মানেই রানের খেলা। চার-ছক্কা দেখতেই স্টেডিয়ামে আসেন দর্শকরা। কারণ টি২০ মানেই বিনোদনের খেলা আর ক্রিকেটের আনন্দের মূল উপাদানই রান। আইপিএলে এখনও ২০ ওভারে ৩০০ রান উঠেনি। তবে যে কোনও ম্য়াচেই উঠে যেতে পারে ৩০০ রান। প্রথমে ব্যাট করে শুধু বড় রান তোলাই নয়, একইসঙ্গে রানের লক্ষ্যমাত্রা পূরণ করতেও সিদ্ধহস্ত দলগুলি। ২০০ রানের বেশি লক্ষ্যমাত্রা পূরণ নিরিখে কোন দলের অবস্থান কোথায়, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আইপিএলে ২০০ রান যে নিরাপদ স্কোর নয় ,তা আগেই প্রমাণিত হয়েছে। কারণ ২০০ রান বা তার বেশি রান চেজ করে সহজেই জয় তুলে নিচ্ছে দলগুলি। ২০০ রানের বেশি চেজ করে সবথেকে বেশিবার জয় পেয়েছে পাঞ্জাব কিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ বার ২০০ রানের বেশি লক্ষ্যমাত্রা পূরণ করে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা জয় পেয়েছে ৫ বার।

সিএসকে, কেকেআর, লখনউ, রাজস্থান রয়্যালস এই দলগুলি তিন বার করে ২০০ রানের বেশি লক্ষ্যমাত্রা পূরণ করে জয় হাসিল করেছে। ২০০ রানের বেশি লক্ষ্যমাত্রা নিয়ে তিনটি দল দুইবার জয় পেয়েছে। এই তিন দল হল আরসিবি,সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি।
এবার নজর রাখা যাক সর্বোচ্চ লক্ষ্যমাত্রা পূরণের নিরিখে প্রথম দশে কোন দলগুলি আছে। এই তালিকায় ১ নম্বরে আছে পাঞ্জাব কিংস। ২০২৪ সালের আইপিএল কেকেআরের বিরুদ্ধে ২৬২ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে জয় পায় প্রীতি জিন্টার দল। এটাই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা পূরণ। ২০২০ সালে রাজস্থান রয়্যালস দল পাঞ্জাবের বিরুদ্ধেই ২২৬ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে। ২০২৪ সালে রাজস্থান রয়্যালস দল কেকেআরের বিরুদ্ধে ২২৪ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে।
২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্স সিএসকে দলের বিরুদ্ধে ২১৯ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে জয় হাসিল করে। ২ ০০৮ সালে ডেকানের বিরুদ্ধে রাজস্থান দল ২১৭ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে জয় হাসিল করে। ২০২৩ সালে রাজস্থানের বিরুদ্ধে ২১৭ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে জয় পায়।












Click it and Unblock the Notifications