Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: প্রথম ভারতীয় হিসেবে অনন্য নজির যুজবেন্দ্র চাহালের, ৩৫০তম শিকারে নাম লেখালেন এলিট লিস্টে

IPL 2024: আইপিএলে তিনিই এখন সর্বাধিক উইকেটশিকারী। সুযোগ পেয়েছেন ভারতের টি২০ বিশ্বকাপ দলে। আজ দিল্লিতে তিনি নাম লেখালেন এলিট লিস্টে।

প্রথম ভারতীয় হিসেবে টি২০ ক্রিকেটে ৩৫০তম উইকেট ঝুলিতে পুরলেন চাহাল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

IPL 2024

আজ চাহাল ৪ ওভারে ৪৮ রান খরচ করে তুলে নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থের উইকেট। যা চাহালের কেরিয়ারে মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে রইল। পন্থই টি২০ ক্রিকেটে চাহালের ৩৫০তম শিকার। কোনও ভারতীয় বোলার এতগুলি উইকেট পাননি টি২০-তে।

১৫৬ ম্যাচে চাহালের উইকেটসংখ্যা ২০১। এবারের আইপিএলে এখনও অবধি ১১টি ম্যাচে ১৪টি উইকেট পেয়েছেন চাহাল। ভারতীয় স্পিনারদের মধ্যে সর্বাধিক উইকেটশিকারীর তালিকায় চাহাল এখন রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীর পরেই। সব বোলারদের ধরলে নবম স্থানে।

টি২০ ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারীদের মধ্যে চাহাল এখন ঠাঁই করে নিলেন একাদশ স্থানে। টি২০-তে সবচেয়ে বেশি উইকেট ড্যারেন ব্র্যাভোর, এই ফরম্যাটে তাঁর রয়েছে ৬২৫ শিকার। রশিদ খান ৫৭২, সুনীল নারিন ৫৪৯, ইমরান তাহির ৫০২ ও শাকিব আল হাসান ৪৮২ উইকেট নিয়ে রয়েছেন প্রথম পাঁচে।

আন্দ্রে রাসেল ৪৪৩, ওয়াহাব রিয়াজ ৪১৩, লাসিথ মালিঙ্গা ৩৯০, সোহেল তনভীর ৩৮৯ ও ক্রিস জর্ডন টি২০-তে ৩৬৮টি উইকেট পেয়েছেন। চাহাল আপাতত ৩৫০। চলতি আইপিএলেই তিনি ক্রিস জর্ডনের সঙ্গে নিজের উইকেট-সংখ্যার ব্যবধান কমাতে চাইবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+