Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: যুজবেন্দ্র চাহাল গড়লেন ঈর্ষণীয় কীর্তি! আইপিএলে আগে কেউ যা করতেই পারেননি

IPL 2024: আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন যুজবেন্দ্র চাহাল। আজ রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে তিনি গড়লেন অনন্য কীর্তি।

এদিন জয়পুরে নিজের বলেই মহম্মদ নবির ক্যাচ ধরে মুম্বই ইন্ডিয়ান্সকে বেকায়দায় ফেলে দেন। সেই সঙ্গে এমন এক নজির তিনি গড়লেন যা এর আগে কোনওদিন কেউ পারেননি।

IPL 2024

মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে ব্যাট করছে। ৭.৩ ওভারে ৫২ রানে চতুর্থ উইকেট হারায় হার্দিক পাণ্ডিয়ার দল। নবি ১৭ বলে ২৩ রান করে আউট হন। চাহাল এই উইকেটটি তুলে নিতেই আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন। এটি তাঁর টি২০-তে ৩৪৯তম শিকার।

এই প্রতিবেদন লেখা অবধি চাহাল এবারের আইপিএলে ১৩টি উইকেট ঝুলিতে পুরলেন। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১ রানে তিন উইকেট নেন। দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেন ২টি করে উইকেট।

কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচে নিয়েছেন ১টি করে উইকেট। চাহাল এদিন চলতি আইপিএলের যুগ্ম সর্বাধিক উইকেটশিকারীও হয়ে গেলেন। চাহালের আগে এবারের আইপিএলে ১৩টি করে উইকেট দখল করেছেন জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল।

চাহাল আইপিএল খেলছেন ২০১৩ সাল থেকে। সেবার একটি ম্যাচে কোনও উইকেট পাননি। আইপিএলে ২০১৪ সালে ১২, ২০১৫ সালে ২৩, ২০১৬ সালে ২১, ২০১৭ সালে ১৪, ২০১৮ সালে ১২, ২০১৯ সালে ১৮, ২০২০ সালে ২১, ২০২১ সালে ১৮, ২০২২ সালে ২৭ ও ২০২৩ সালে ২১ উইকেট দখলে নিয়েছিলেন চাহাল।

চলতি আইপিএলে আজ অষ্টম তথা আইপিএল কেরিয়ারের ১৫৩তম ম্যাচটি খেলছেন চাহাল। আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে গত বছরই ডোয়েইন ব্র্যাভোকে পিছনে ফেলেছিলেন। ব্র্যাভোর রয়েছে ১৮৩ উইকেট। পীযূষ চাওলা ১৮১, ভুবনেশ্বর কুমার ১৭৪, অমিত মিশ্র ১৭৩ এবং সুনীল নারিন ও রবিচন্দ্রন অশ্বিন আইপিএলে এখনও অবধি ১৭২টি করে উইকেট পেয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+