IPL 2024: সন্দীপের পাঁচ উইকেটের পর যশস্বীর শতরান, মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিল রাজস্থান রয়্যালস

IPL 2024: সন্দীপ শর্মার পাঁচ উইকেট। আর তারপরই যশস্বী জয়সওয়ালের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরান। জয়পুরে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক রাজস্থান রয়্যালসের।

৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিশ্চিত করে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখল রাজস্থান রয়্যালস। ধারাবাহিকতার অভাবের কারণে ৮ ম্যাচে ৬ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিকদের পক্ষে কঠিন হচ্ছে প্লে-অফের সমীকরণ।

IPL 2024

জয়ের জন্য ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। ৬ ওভারে বিনা উইকেটে স্কোর যখন ৬১, তখন বৃষ্টিতে সাময়িক বন্ধ থাকে খেলা। যদিও কোনও ওভার নষ্ট হয়নি। খেলা শুরুর পর বাটলার আউট হন।

অষ্টম ওভারের শেষ বলে ৭৪ রানে ভাঙে ওপেনিং জুটি। ২৫ বলে ৩৫ রান করে পীযূষ চাওলার বলে বোল্ড হয়ে যান আইপিএলে দ্বিতীয় সর্বাধিক শতরানের মালিক। এরপর দলকে লক্ষ্যে পৌঁছে দেন যশস্বী। আগের ৭টি ম্যাচে আহামরি ছন্দে ছিলেন না।

কিন্তু আজ জয়পুর মাতালেন দায়িত্বশীল দুরন্ত শতরানের মাধ্যমে। টি২০ বিশ্বকাপে ভারতের দল নির্বাচন চলতি মাসেই। যশস্বী সেই দলে সুযোগের দাবিদার হিসেবে পিছিয়ে পড়ছিলেন ছন্দ হারানোর ফলে। যদিও আজকের শতরান দলে সুযোগের দাবি জোরালো করল।

৫৯ বলে এদিন শতরান পূর্ণ করেন যশস্বী। রাজস্থান রয়্যালস ম্যাচ জিতল ৯ উইকেটে। তিলক বর্মার বলে চার মেরে ম্যাচ জেতান যশস্বী। তিনি ৯টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৬০ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। ২৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। চাওলা ৪ ওভারে ৩৩ রান দিয়ে একমাত্র উইকেট পেয়েছেন। হার্দিক ২ ওভারে দেন ২১।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের শিকার রোহিত শর্মা, ৫ বলে ৬ রান করে কট বিহাইন্ড। ৬ রানেই পড়ে প্রথম ও দ্বিতীয় উইকেট। ৩ বলে ০ রানে সন্দীপ শর্মার প্রথম শিকার ঈশান কিষাণ।

৩.১ ওভারে ২০ রানে তৃতীয় উইকেট পড়ে। সূর্যকুমার যাদব ৮ বলে ১০ রান করে সন্দীপ শর্মার দ্বিতীয় শিকার। ৭.৩ ওভারে যুজবেন্দ্র চাহালের ২০০তম আইপিএল শিকার মহম্মদ নবি, করেন ১৭ বলে ২৩। এরপর পঞ্চম উইকেট জুটিতে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন নেহাল ওয়াধেরা ও তিলক বর্মা।

তিলক পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে সর্বাধিক ৪৫ বলে ৬৫ করেন। নেহাল ২৪ বলে করেন ৪৯, তিনটি চার ও চারটি ছয় মেরেছেন। ১৬.১ ওভারে ১৫১ রানে পড়ে পঞ্চম উইকেট। সেখান থেকে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে তোলে ৯ উইকেটে ১৭৯।

অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ১০ বলে ১০-এর বেশি করতে পারেননি। শেষ ওভারে তিলকের পাশাপাশি জেরাল্ড কোয়েটডি ও টিম ডেভিডকে আউট করেন চোট সারিয়ে কামব্যাক করা সন্দীপ। তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন, যা রাজস্থান রয়্যালসের হয়ে কোনও বোলারের আইপিএলে সেরা পারফরম্যান্স। বোল্ট ২টি, চাহাল ও আবেশ খান নেন ১টি করে উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+