Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ঋদ্ধিমান সাহা কী কারণে নেই গুজরাত টাইটান্সের একাদশে? অভিষেক বেলুড় শরতের

IPL 2024: আইপিএলে লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স। তবে গুজরাত টাইটান্সের একাদশে রাখা হয়নি ঋদ্ধিমান সাহাকে।

স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করল, ভারতীয় দলে ব্রাত্য ঋদ্ধিমানের আইপিএল কেরিয়ারেও কি যতিচিহ্ন পড়ে গেল? ঋদ্ধির বদলে গুজরাতের উইকেটকিপারের দায়িত্বে কর্নাটকের বেলুড় রবি শরতের। যিনি আইপিএলে প্রথম ম্যাচ খেলছেন।

IPL 2024

শুভমান গিলের সঙ্গে এবারও ঋদ্ধিমান সাহা গুজরাত টাইটান্সের হয়ে ইনিংসের সূচনা করেছেন। বড় রান পাননি ঠিকই, কিন্তু নিঃস্বার্থভাবে দলের চাহিদা অনুযায়ী নির্ভীক ও আগ্রাসী ব্যাটিং চালিয়ে গিয়েছেন। তিনি আজ না থাকায় ওপেনিং জুটি বদলাচ্ছে গুজরাত টাইটান্সের।

মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ঋদ্ধি চারটি চারের সাহায্যে ১৫ বলে ১৯ রান করেছিলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলেন ১৭ বলে ২১ রানের ইনিংস, চারটি চার মারেন। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ১টি চার ও ২টি ছয়ের সৌজন্যে ঋদ্ধি খেলেন ১৩ বলে ২৫ রানের ইনিংস।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২টি চারের সাহায্যে ১৩ বলে ১১ রান করেছিলেন। মুম্বই ও পাঞ্জাব ম্যাচে ১টি ক্যাচ ধরেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১টি ক্যাচ ধরার পাশাপাশি ২টি স্টাম্পিং করেন। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে উইকেটের পিছনে অবশ্য কোনও শিকার নিশ্চিত করতে পারেননি পাপালি।

শুভমান গিল আজ টসের সময় জানান, ঋদ্ধিমান সাহা আজকের ম্যাচে খেলতে পারছেন না। ব্যাক স্প্যাজম কারণ। অর্থাৎ পিঠের অস্বস্তিজনিত কারণেই দলের সবচেয়ে নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটারকে বাইরে রেখেই নামতে হলো গুজরাতকে। ঋদ্ধি আরও কতগুলি ম্যাচে বাইরে থাকবেন তা স্পষ্ট নয়।

ঋদ্ধির পরিবর্ত হিসেবে আজ আইপিএল অভিষেক হলো বেলুড় রবি শরতের। বছর ২৭-এর শরৎ কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন। রবিন মিঞ্জ ছিটকে যাওয়ার পর তাঁর পরিবর্ত হিসেবে গুজরাত টাইটান্স বেস প্রাইস ২০ লক্ষ টাকায় নেয় কর্নাটকের কিপারকে।

শরৎ ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৬১৬ রান রয়েছে, ১টি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে। ক্যাচ ধরেছেন ৭৪টি, স্টাম্পিং ৬টি। ঘরোয়া ৫০ ওভারের বা লিস্ট এ ম্যাচ খেলেছেন ৪৩টি, ৪টি অর্ধশতরান-সহ ৭৩২ রান করেছেন। ক্যাচ ও স্টাম্পিংয়ের সংখ্যা যথাক্রমে ৬৩ ও ১১।

আইপিএল অভিষেকের আগে ২৮টি টি২০ ম্যাচে ৩২৮ রান করেছেন, ১টি হাফ সেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১১৮.৮৪। ১৯টি ক্যাচ ধরার পাশাপাশি স্টাম্প আউট করেছেন ৯টি। আজকের ম্যাচে লখনউ সুপার জায়ান্টস টস জিতে ব্যাট করছে। ২.২ ওভারে ১৮ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল।

সাত ওভারে ২ উইকেট হারিয়ে তাদের স্কোর ৫৪। মার্কাস স্টইনিস ১৫ বলে ২১ ও অধিনায়ক লোকেশ রাহুল ১৬ বলে ১৬ রানে ব্যাট করছেন। দুটি উইকেটই নিয়েছেন উমেশ যাদব। কুইন্টন ডি কক ৪ বলে ৬ ও দেবদত্ত পাড়িক্কল ৭ বলে ৭ রান করে আউট হয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+