IPL 2024: রেকর্ড গড়েই ফ্যামিলি ম্যান কোহলি, কেন ছেলের জন্ম বিদেশে? ব্যাখ্যা দিলেন বিরাট
আইপিএলের দ্বিতীয় ম্যাচেই ছন্দে কিং কোহলি। ব্যাট হাতে রান করলেন, দলকে জেতালেন আর ম্যাচ শেষে ফ্যামিল ম্যানের ভূমিকায় অবতীর্ণ হলেন বিরাট কোহলি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাট খেললেন ৪৯ বলে ৭৭ রানের ইনিংস, মেরেছেন ১১টি চার ও ২টি ছয়। ম্যাচ শেষে বিরাট জানালেন কেন দ্বিতীয় সন্তানের জন্ম বিদেশে হয়েছে?
গত ১৫ ফেব্রুয়ারি বিরুষ্কার দ্বিতীয় সন্তান অকায় ভূমিষ্ঠ হয়েছে। তবে ভারতে নয় অকায় জন্ম নিয়েছে বিদেশে। তাঁরা লযে আগাম পরিকল্পনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট করে দিলেন কিং কোহলি। সোমবার ম্যাচ শেষে কোহলি বলেন, 'এমন একটা জায়গায় চলে যেতে চেয়েছিলাম, যেখানে কেউ আমাদের চিনতে পারবে না। গুরুত্বপূর্ণ দুটো মাস নিজেদের মতো করে থাকার পরিকল্পনা নিয়েছিলাম। একেবারে স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিলাম। এই অভিজ্ঞতাটা অসাধারণ।''

ম্যাচ শেষ হতেই বিরাট কোহলি যেন ফ্যামিলি ম্যান হয়ে উঠলেন। পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর ভিডিও কলে কারও সঙ্গে কথা বলতে দেখা গেছে কোহলিকে। বিরাটের অভিব্যক্তি বলে দিচ্ছিল, আরসিবি তারকা পরিবারের সদস্যের সঙ্গেই কথা বলছিলেন। তবে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখেও ঠিকমতো দেখা যায়নি ফোনের ওপারে কে আছেন।
Virat Kohli talking to his family is just😲. pic.twitter.com/XzNUfz8V0M
— Usman Khalid (@UsmanAlwaysHelp) March 25, 2024
তবে মনে করা হচ্ছে সদ্যোজাতকে নিয়ে অনুষ্কা ও ভামিকার সঙ্গেই বিরাট কথা বলছিলেন।
এমনকি ফোনে কথোপকথন চলাকালীনই একাধিকবার ফ্লাইং কিসও দেন। বেশ কয়েকবার মজার মুখভঙ্গিও করতে থাকেন। সম্ভবত কন্যা ভামিকা এবং পুত্র অকায়ের সঙ্গে খুনসুটিতেও মেতে ওঠেন কিং। এই ভিডিও কলের দৃশ্য নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয় বিরাট ভক্তদের মধ্যে।
পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ফিল্ডিং করতে নেমে ক্যাচ ধরার রেকর্ড গড়েন। টি২০ ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে ১৭৩টি ক্যাচ ধরেন। তার পর ব্যাট করতে এসে ৭৭ রানের ইনিংসেও রেকর্ড। প্রথম ভারতীয় হিসাবে টি২০ ক্রিকেটে ১০০ বার পঞ্চাশ রানের গণ্ডি পেরিয়েছেন।
ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস তুলেছিল ১৭৬ রান। পঞ্জাবের অধিনায়ক শিখর ধওয়ান ৪৫ রান করেন। চার বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় বেঙ্গালুরু।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications