Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024, RCB vs KKR: বিরাট লড়াইয়ে এগিয়ে নাইটরা, আরসিবি-কেকেআরের মুখোমুখি দ্বৈরথের ফলাফল জেনে নিন

শুক্রবার আইপিএলে কেকেআরের বিরাট লড়াই। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আরসিবি বনাম কেকেআর ম্যাচ হলেও ফোকাসে বিরাট এবং গম্ভীর। গত আইপিএলে দুই তারকার তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছিল। এবার গম্ভীর দল বদলে কেকেআরের ডাগ আউটে।দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কেকেআর ও আরসিবি মুখোমুখি হয়েছে ৩২ বার। জয়ের নিরিখে এগিয়ে কেকেআরই। কলকাতা মেগা ম্যাচে জয় পেয়েছে ১৮ বার, অন্যদিকে আরসিবি জয় পেয়েছে ১৪ বার। আইপিএলের শুরু থেকে এই দুই দলে ফলাফলে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

KKR vs RCB

২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল।প্রথম ম্যাচে ১৪০ রানে জেতে শাহরুখের দল। সেই বছর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জেতে কেকেআর।২০০৯ সালে দুইবারই জেতে আরসিবি। প্রথমে ৫ উইকেটে পরের রাউন্ডে ৬ উইকেটে জেতে আরসিবি।২০১০ সালে প্রথম ম্যাচে ৭ উইকেটে জেতে কেকেআর, দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জেতে আরসিবি।

২০১১ সালে দুই ম্যাচেই জেতে আরসিবি। প্রথম ম্যাচে জেতে ৯ উইকেটে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় বেঙ্গালুরু। ২০১২ সালে দুইটি ম্যাচেই জেতে কেকেআর। প্রথম ম্যাচে ৪২ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে জয় হাসিল করে নাইটরা। ২০১৩ সালে প্রথম ম্যাচে ৮ উইকেটে জেতে আরসিবি। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জেতে কেকেআর।

২০১৪ সালে দুটি ম্যাচেই জেতে নাইটরা। প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস ২ রানে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩০ রানে জিতে যায় কেকেআর। ২০১৫ সালে আবার বদলা নেয় কেকেআর। দুটি ম্যাচেই জেতে বিরাট ব্রিগেড। প্রথম ম্যাচে ৩ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পায় নাইটরা।২০১৬ সালে কেকেআর প্রথম রাউন্ডে ৫ উইকেটে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে ম্যাচ জেতে আরসিবি।

২০১৭ সালে কেকেআর দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জয় পায়। প্রথম ম্যাচে ৮২ রানে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পায় কেকেআর। ২০১৮ সালে চার ও ৬ উইকেটে দুটি ম্যাচ জেতে কেকেআর। ২০১৯ সালে কেকেআর ৫ উইকেটে জেতে দ্বিতীয় ম্যাচে ১০ রানে জেতে আরসিবি। ২০২০ সালে আরসিবি দুটি ম্যাচেই জয় পায়। প্রথমটি ৮২ রানেস দ্বিতীয়টি ৮ উইকেটে।

২০২১ সালে তিনবার মুখোমুখি হয় এই দুই দল। এরমধ্যে প্রথম ম্যাচে আরসিবি জেতে ৩৮ রানে। দ্বিতীয় ম্যাচে কেকেআর জেতে ৯ উইকেটে। প্লে অফে কেকেআর জেতে ৪ উইকেটে। ২০২২ সালেে একটি ম্যাচে আরসিবি জেতে ৩ উইকেটে। ২০২৩ সালে কেকেআর ৮২ রানে ও ২১ রানে আরসিবির বিরুদ্ধে জয় পায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+