IPL 2024: আইপিএলে অনিশ্চিত মুজিব, কেকেআরে আফগান স্পিনারের বিকল্প হতে পারেন কারা?
গত ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে ২ কোটি টাকা খরচ করে আফগানিস্তানের মুজিব উর রহমানকে এবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরে এবার বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে মুজিবের ভূমিকা অনেক বেশি থাকত। তিনি এই মুহূর্তে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন। কিন্তু আফগান স্পিনারকে দলে সমস্যায় পড়েছে কেকেআর শিবির।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যে তিনজন ক্রিকেটার সংঘাতে জড়িয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন মুজিব উর রহমানও। তাঁকে আগামী ২ বছরের জন্য এনওসি সার্টিফিকেট না দেওয়ায় কথা ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এরফলে ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সম্ভাবনা কমেছে মুজিব উর রহমানের।

নাইটদের নোটবুকে এক নম্বরে রয়েছেন তাবরেজ শামসি। প্রোটিয়া এই বাঁ হাতি লেগ স্পিনার বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলেছেন। দেশের হয়েও বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছেন। টি২০ ক্রিকেটে বেশ সফল বোলার শামসি। তাই তাঁকে মুজিবের পরিবর্ত হিসাবে নিতে পারে কেকেআর। শামসি থাকলে চাপ কমবে সুনীল নারাইনের উপর। বর্তমানে ভালো ছন্দেও আছেন প্রোটিয়া স্পিনার।
কেকেআরের তালিকায় দ্বিতীয় নাম আদিল রশিদ। ইংল্যান্ডের এই ক্রিকেটার বেশ অভিজ্ঞ টি২০ ক্রিকেটে। দলে সূয়শ শর্মা ও সুনীল নারাইনের মতো স্পিনার রয়েছেন। ফলে এর সঙ্গে আদিল যোগ দিলে দলের স্পিন বিভাগের শক্তি বাড়বে। এর আগেও আইপিএল-এ খেলেছেন ইংল্যান্ডের এই স্পিনার। ফলে ভারতীয় পরিবেশের সঙ্গে তাঁর মানিয়ে নিতে সমস্যা হবে না।
কেকেআর যদিও নিলামে তাঁকে দলে নিতে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি। তার উপর ইংল্যান্ডের ক্রিকেটারদের পুরো মরসুম পাওয়া নিয়েও সন্দেহ আছে। এই পরিস্থিতিতে আদিলকে নেওয়ার আগে একটু বেশি হলেও ভাববে কেকেআর।
তালিকায় আছেন কিউয়ি স্পিনার মিচেল ব্র্যাকওয়েল। ২০২৩ সালে আরসিবি দলে ছিলেন মিচেল। কিন্তু আরসিবি তাঁকে ছেড়ে দিয়েছে। এমনকি নিলামেও তাঁকে কেউ নেয়নি। এই পরিস্থিতিতে মুজিবের বিকল্প হিসাবে তাঁকে নিতে পারে কেকেআর।
মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নবীন উল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন তাঁদের নাম বার্ষিক চুক্তিবদ্ধ জাতীয় ক্রিকেটারদের তালিকায় না রাখতে। জানুয়ারির প্রথম দিন থেকে বার্ষিক চুক্তি চালু হওয়ার কথা ছিল। একইসঙ্গে এই তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতির জন্য আবেদন করেন।
কিন্তু আফগান ক্রিকেট বোর্ড শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগামী ২ বছরের জন্য কোনও বিদেশি লিগে তাঁদের খেলার জন্য এনওসি না দেওয়ার কথা ঘোষণা করেছে।












Click it and Unblock the Notifications