IPL 2024: আইপিএলের ম্যাচ বেঙ্গালুরু থেকে সরানোর দাবি, কারণ চমকে দেওয়ার মতো

IPL 2024: আইপিএলের সব হোম ম্যাচ কি বেঙ্গালুরুতে খেলতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর? এখনও নিশ্চিতভাবে সে কথা বলা যাচ্ছে না। যদিও ম্যাচ আয়োজনে আত্মবিশ্বাসী কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

বেঙ্গালুরুতে দেখা গিয়েছে তীব্র জল সংকট। সে কারণেই আইপিএল সরানোর দাবি জোরালো হয়েছে।

IPL 2024

আইপিএলের যে ক্রীড়াসূচি এখনও অবধি ঘোষণা করা হয়েছে তাতে ২ এপ্রিল অবধি মোট তিনটি ম্যাচ হওয়ার কথা চিন্নাস্বামী স্টেডিয়ামে। যেখানে সম্প্রতি আয়োজিত হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচগুলি। ২৫ মার্চ পাঞ্জাব কিংস, ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্স ও ২ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আরসিবির হোম ম্যাচ রয়েছে।

এই তিনটি ম্যাচ আয়োজনে সমস্যা হবে না বলে আত্মবিশ্বাসী কেএসসিএ এবং আরসিবি কর্তারা। তবে গরম বাড়ার সঙ্গে সঙ্গে পরে কী হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বেঙ্গালুরুতে দেখা দিয়েছে তীব্র জল সঙ্কট। এমন পরিস্থিতি গত চার দশকে হয়নি বলেই দাবি স্থানীয়দের।

ইতিমধ্যেই ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, পাত্রে জল ধরে রেখে তা বাগানের গাছে বা গাড়ি ধোয়ার কাজে লাগানো যাবে না। ফলে স্টেডিয়ামের পিচ ও আউটফিল্ড তৈরির কাজে যে জল লাগে তার বন্দোবস্ত কীভাবে হবে? প্রশ্ন উঠছে।

কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শুভেন্দু ঘোষের দাবি, আমরা এখনও কোনও চাপ অনুভব করছি না। সরকারি নির্দেশিকা মেনেই সব কিছু হবে। স্টেডিয়ামের ভিতর স্যুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে। সেই জলই পিচ ও আউটফিল্ডে দেওয়ার কাজে এবং স্টেডিয়ামের ভিতর অন্যান্য কাজে লাগানো হচ্ছে।

কেএসসিএ-র দাবি ম্যাচের জন্য ১০ থেকে ১৫ হাজার লিটার জলের দরকার পড়বে। এসটিপি প্লান্ট থেকেই তার ব্যবস্থা করা যাবে। ভূগর্ভস্থ জল ব্যবহারের দরকার হবে না বলেই জানিয়েছেন কেএসসিএ সিইও। তা সত্ত্বেও জল ব্যবহার সংক্রান্ত সরকারি সমস্ত নির্দেশিকা মেনে চলা হবে বলে জানান তিনি।

আরসিবি ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরুতে সবুজায়নের পাশাপাশি পরিবেশ-বান্ধব প্রচুর কাজ করেছে। আরসিবি কর্তারা জানিয়েছেন, কেএসসিএ-র আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। এখনও হাতে সপ্তাহ দুয়েক রয়েছে। ফলে সুষ্ঠুভাবেই ম্যাচ আয়োজন করা যাবে। উল্লেখ্য, স্টেডিয়ামে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা মেনেই কাজ করা হয়। ফলে অসুবিধা হওয়ার কথা নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+