IPL 2024: সানরাইজার্স হায়দরাবাদ খেল বড় ধাক্কা, আইপিএলে নেই টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ২ নম্বর বোলার

IPL 2024: সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের মাঠে গতকালই বড় জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। যার ফলে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে প্যাট কামিন্সের দল।

যদিও তারই মধ্যে দুঃসংবাদ। এতদিন অপেক্ষার পর অবশেষে জানা গেল, টি২০ আন্তর্জাতিকে বর্তমানে বিশ্বের ২ নম্বর বোলারকে পাওয়া যাবে না। যিনি দীর্ঘদিন বিশ্বের ১ নম্বর বোলার ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের ছোট ফরম্যাটে।

IPL 2024

শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে ইতিমধ্যেই বিসিসিআইকে জানিয়ে দেওয়া হয়েছে, বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে ওয়ানিন্দু হাসারঙ্গার। যা সারতে রিহ্যাব ও বিশ্রাম জরুরি। সে কারণে বছর ২৬-এর বিশ্বখ্যাত এই লেগ স্পিনার এবারের আইপিএলে অংশ নিতে পারবেন না।

এই চোট সারানোর লক্ষ্যে দুবাইয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়েছিলেন হাসারঙ্গা। তিনিই বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আইপিএলের পরেই রয়েছে টি২০ বিশ্বকাপ। তাতে হাসারঙ্গাকে পাওয়ার জন্য কোনও ঝুঁকি নিতে নারাজ শ্রীলঙ্কা ক্রিকেট। দেশেই রিহ্যাব চলছে হাসারঙ্গার।

হাসারঙ্গার ম্যানেজার শ্যাম ক্রিকবাজকে জানিয়েছেন, দুবাইয়ে দিন তিনেক ছিলেন হাসারঙ্গা। তখনই তাঁকে আইপিএল থেকে সরে দাঁড়িয়ে বিশ্রামের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। যদিও কিছুদিন আগে এই ম্যানেজারই ওই ওয়েবসাইটকে জানিয়েছিলেন, হাসারঙ্গা সানরাইজার্সের হয়ে খেলবেন।

সাম্প্রতিককালে দেখা যাচ্ছে, অনেক ক্রিকেটারই আইপিএল নিলামে নাম লেখাচ্ছেন। তারপর দলে সুযোগ পেলেও নানা কারণ দেখিয়ে সরে দাঁড়াচ্ছেন। সেই তালিকায় যোগ হলো হাসারঙ্গার নাম। কম দর পাওয়াই বিদেশি ক্রিকেটারদের এমন পদক্ষেপে বাধ্য করছে কিনা তা নিয়ে জল্পনা চলছে।

হাসারঙ্গা শ্রীলঙ্কার টি২০ দলের অধিনায়ক। যদিও শৃঙ্খলাজনিত কারণে আইসিসির শাস্তির কোপে পড়ে তিনি টি২০ বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচে খেলতে পারবেন না। সম্প্রতি অবসর ভেঙে টেস্ট ক্রিকেট খেলার সিদ্ধান্তও নেন হাসারঙ্গা। মনে করা হচ্ছিল, আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে না থাকলেও বাকি টুর্নামেন্টে তাঁকে পাওয়া যাবে।

আরসিবিতে হাসারঙ্গা পেতেন ১০.৭৫ কোটি টাকা। সানরাইজার্স তাঁকে কিনেছে দেড় কোটি টাকায়। যদিও হাসারঙ্গার ম্যানেজারের দাবি, হাসারঙ্গার সরে দাঁড়ানোর পিছনে নিলামের দাম কোনও ফ্যাক্টর নয়। ২০২১ থেকে ২০২৩ অবধি হাসারঙ্গা আইপিএলে ২৬টি ম্যাচ খেলেছেন, ৩৫টি উইকেট ঝুলিতে পুরেছেন। ২০২১ সালে ২ ম্যাচে কোনও উইকেট পাননি। ২০২২ সালে ১৬ ম্যাচ খেলে তিনি ২৬টি উইকেট দখল করেন। গত বছর ৮ ম্যাচ খেলে পেয়েছিলেন ৯ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+