IPL 2024: বিষ্ণু ছিটকে যেতেই হার্ভিককে নিল মুম্বই ইন্ডিয়ান্স, কোন দলগুলিকে প্লেয়ার নিয়ে সমস্যায় পড়তে হয়নি?

IPL 2024: আইপিএল থেকে কেউ ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন। কেউ আবার ছিটকে যাচ্ছেন চোটের কারণে। ইতিমধ্যেই কয়েকজনের সামনে সুযোগ এসে গিয়েছে আইপিএল খেলার।

পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসকেই এখনও অবধি কোনও পরিবর্ত ক্রিকেটার নিতে হয়নি। সবচেয়ে বেশি পরিবর্ত ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সে।

IPL 2024

কেরলের উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু বিনোদ আইপিএল থেকে ছিটকে গেলেন। তাঁর পরিবর্ত হিসেবে সৌরাষ্ট্রের উইকেটকিপার-ব্যাটার হার্ভিক দেশাইকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরোয়া ক্রিকেটের তিন ফরম্যাটেই শতরান রয়েছে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্যর।

দিলশান মাদুশঙ্কা হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে যেতেই বাঁহাতি প্রোটিয়া সিমার কোয়েনা মাফাকাকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। পা ভেঙে যাওয়ায় জেসন বেহরেনডর্ফের বদলি হয়েছেন লুক উড। এবার বিষ্ণুর বদলে এলেন হার্ভিক।

কলকাতা নাইট রাইডার্স জেসন রয়ের পরিবর্ত হিসেবে দলে নিয়েছে ফিল সল্টকে। মুজিব উর রহমানের পরিবর্ত হিসেবে আল্লাহ গজানফরকে নিয়েছে কেকেআর। গাস অ্যাটকিনসনের পরিবর্ত হিসেবে কেকেআর শিবিরে এসেছেন দুষ্মন্ত চামিরা।

গুজরাত টাইটান্সের মহম্মদ শামির গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে। তাঁর পরিবর্তে সন্দীপ ওয়ারিয়ারকে নিয়েছে শুভমান গিলের দল। বাইক দুর্ঘটনার কবলে পড়া রবিন মিঞ্জের জায়গায় গুজরাত টাইটান্সে সুযোগ পেয়েছেন বিআর শরৎ, ঋদ্ধিমান সাহার চোট থাকায় তাঁর আইপিএল অভিষেকও হয়েছে।

টি২০ বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে লখনউ সুপার জায়ান্টসের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের মার্ক উড। তাঁর পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছেন শামার জোসেফ। ডেভিড উইলির পরিবর্ত হিসেবে ম্যাট হেনরিকে সই করিয়েছে লখনউ।

কোয়াড্রিসেপস ইনজুরি সারাতে অস্ত্রোপচার হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণর। তাঁর পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে নিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর পরিবর্ত হয়েছেন তনুশ কোটিয়ান।

দিল্লি ক্যাপিটালস হ্যারি ব্রুকের পরিবর্ত হিসেবে দলে নিয়েছে লিজাড উইলিয়ামসকে। লুঙ্গি এনগিডির পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুককে। সানরাইজার্স হায়দরাবাদ ওয়ানিন্দু হাসারঙ্গার পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার লেগ স্পিনার বিজয়কান্ত বিয়াসকান্তকে দলে নিয়েছে। চেন্নাই সুপার কিংসের হয়ে অনিশ্চিত ডেভন কনওয়ে। তবে কোনও বিকল্প নেয়নি সিএসকে।

নিলামে অবিক্রিত থাকা ক্রিকেটারদের পরিবর্ত হিসেবে ফ্র্যাঞ্চাইজিগুলি। সকলেই মুখিয়ে রয়েছেন সুযোগ পেলে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের আসরে নিজেদের মেলে ধরতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+