বোলার বিরাটের কোন রেকর্ড ভাঙা দুঃসাধ্য? আরসিবি সতীর্থদের জানালেন পছন্দের ইনিংসের কথা

IPL 2024: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল। রান-মেশিন বিরাট কোহলির রয়েছে ঝুড়ি ঝুড়ি রেকর্ড। কিন্তু বোলার বিরাট কোহলির দখলেও রয়েছে ঈর্ষণীয় এক নজির।

এমন রেকর্ড যা ভাঙা কার্যত দুঃসাধ্য। আজ অবধি যে রেকর্ডটি অক্ষত রয়েছে টি২০ আন্তর্জাতিকে।

IPL 2024

একটি ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিও মনে করিয়ে দিল বোলার কোহলির রেকর্ডটির কথা। বিরাট কোহলিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, টি২০ আন্তর্জাতিক কেরিয়ারে যাঁর প্রথম উইকেটটি শূন্য বলে। ভাবছেন হেঁয়ালি? না, এটাই বাস্তব। টি২০ আন্তর্জাতিকে বিরাটের প্রথম শিকার কেভিন পিটারসেন।

২০১১ সালে ম্যানচেস্টারে চলছিল ভারত বনাম ইংল্যান্ড টি২০ আন্তর্জাতিক। তাতেই বিরাট কোহলি প্রথমবার বল করতে আসেন। অষ্টম ওভারে তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ডেলিভারিতেই মেলে উইকেট, সেই সঙ্গে অনন্য রেকর্ড।

বিরাটের এই রেকর্ডের কথা একমাত্র মহম্মদ সিরাজই ঠিকঠাক বলতে পেরেছেন। ওয়াইড স্টাম্পড। এভাবেই বিরাট প্রথম উইকেট পান। মিডিয়াম পেসার কোহলির বলটি লেগ সাইডে গিয়েছিল। বলটি খেলতে গিয়ে স্টাম্প ছেড়ে বেরিয়ে আসেন কেপি, মুহূর্তে উইকেট ভেঙে দেন ধোনি।

বিরাট কোহলি গর্বের সঙ্গেই ভাইরাল ভিডিওয় বলেছেন, আমিই একমাত্র বোলার যে শূন্য বলে উইকেট পেয়েছি। কেভিন পিটারসেন ওয়াইড বলে স্টাম্পড হন। ফলে শূন্য বলে উইকেট। উল্লেখ্য, ওই ম্যাচটি ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে ইংল্যান্ড। বিরাট ৩ ওভারে ২২ রান দিয়ে ১টি উইকেট পান।

উল্লেখ্য, বিরাট কোহলি টেস্টে উইকেট পাননি। একদিনের আন্তর্জাতিকে তাঁর পাঁচটি উইকেট রয়েছে। টি২০ আন্তর্জাতিকে রয়েছে চার উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি, ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে পাঁচটি ও টি২০-তে ৮ উইকেট রয়েছে কোহলির। আইপিএলে ২০০৮ ও ২০১১ সালে দুটি করে উইকেট পেয়েছেন কোহলি।

বিরাট কোহলি আরসিবি সতীর্থদের কাছে তুলে ধরেছেন তাঁর প্রিয় ইনিংসের কথা। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের কথা উল্লেখ করেন অধিনায়ক ফাফ দু প্লেসি, মহম্মদ সিরাজ ও রজত পাটীদার। যদিও ২০২২ সালে টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রানের ইনিংসই যে সেরা, সঠিকভাবে তা বলতে পেরেছেন দীনেশ কার্তিক।

পরবর্তী প্রশ্ন ছিল, কার সঙ্গে খেলার সুযোগ পেলে ভালো লাগতো কোহলির? দু প্লেসি বলেন, ব্রায়ান লারা। যদিও তা ভুল। বিরাট কোহলি নিয়েছেন ভিভিয়ান রিচার্ডসের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+