IPL 2024: আইপিএলে অষ্টম শতরান বিরাটের, প্রথম ব্যাটার হিসেবে কোহলি গড়লেন কোন নজির?

IPL 2024: আইপিএলে সর্বাধিক রানের মালিক তিনি। আইপিএলে সবচেয়ে বেশি শতরানও তাঁর। সেই রেকর্ডগুলিকেই এদিন আরও উন্নত করলেন বিরাট কোহলি।

জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে এতদিন আইপিএলে তাঁর পারফরম্যান্স কোহলি-সুলভ ছিল না। কিন্তু সেই ধারা ভেঙে এদিন বিরাট পেলেন অষ্টম আইপিএল শতরান। শেষ ৭ আইপিএল ইনিংসে তৃতীয় শতরান।

IPL 2024

৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে বিরাট এদিন শতরান পূর্ণ করলেন ৬৭ বলে। চলতি আইপিএলে এটি কোহলির প্রথম শতরান। আইপিএলে বিরাট প্রথম শতরানটি পেয়েছিলেন ২০১৬ সালে রাজকোটে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে। ১১টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো ছিল ৬৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস।

আইপিএলে বিরাটের দ্বিতীয় শতরানটি আসে বেঙ্গালুরুতে। ২০১৬ সালেই। রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি ৮টি চার ও সাতটি ছয়ের সাহায্যে করেছিলেন ৫৮ বলে অপরাজিত ১০৮। ওই বছরই বেঙ্গালুরুতে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের তৃতীয় শতরানটি করেন বিরাট। পাঁচটি চার ও আটটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ১০৯ রান করেন।

আইপিএল কেরিয়ারের চতুর্থ শতরান ২০১৬ সালেই কোহলি পান বেঙ্গালুরুতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। ৮টি চার ও চারটি ছয় দিয়ে সাজানো ৫০ বলে ১১৩ রানের ইনিংস। ২০১৯ সালে আইপিএল কেরিয়ারের পঞ্চম শতরানটি বিরাট হাঁকান কলকাতায়। কেকেআরের বিরুদ্ধে ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ৫৮ বলে ১০০।

গত বছরের আইপিএলে বিরাট দুটি শতরান পেয়েছিলেন। ষষ্ঠ আইপিএল শতরানটি আসে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, ১২টি চার ও ৪টি ছয়ের সাহায্যে খেলেন ৬৩ বলে ১০০ রানের ইনিংস। এরপর বেঙ্গালুরুতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে করেছিলেন ৬১ বলে অপরাজিত ১০১। ১৩টি চার ও ১টি ছয় মেরেছিলেন।

আজকের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে তুলল ৩ উইকেটে ১৮৩ রান। বিরাট ১২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৭২ বলে ১১৩ রানে অপরাজিত রইলেন। ফাফ দু প্লেসি ৩৩ বলে ৪৪, গ্লেন ম্যাক্সওয়েল ১, সৌরভ চৌহান ৯ রান করেন। ক্যামেরন গ্রিন ৫ রানে অপরাজিত থাকেন। যুজবেন্দ্র চাহাল ২টি ও নান্দ্রে বার্গার ১টি উইকেট পেয়েছেন।

বিরাট চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২১, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৭, কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ৮৩ ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ২২ রান করেছিলেন। আজ পেলেন শতরান। ২০১৩ সালে এই জয়পুরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে রান তাড়া করতে নেমে কোহলি খেলেছিলেন ৫২ বলে ১০০ রানের ইনিংস।

কিন্তু আইপিএলে আজকের আগে অবধি জয়পুরে বিরাট ৮ ইনিংসের একটিতেও অর্ধশতরান পাননি। গড় ছিল ২১.২৮। আইপিএলে সব স্টেডিয়ামের মধ্যে জয়পুরেই বিরাটের সবচেয়ে খারাপ গড় ছিল। কিন্তু সেখানেই এদিন দাপুটে শতরান হাঁকালেন। আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে পেরিয়ে গেলেন সাড়ে সাত হাজার রানের মাইলস্টোনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+