IPL 2024: চলতি আইপিএলে রানের নিরিখে বিরাটকে কেউ টপকাতে পারবেন? এলিট লিস্টে প্রথম পাঁচে কোহলিই ২ বার
IPL 2024: আইপিএলে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার। রবিবার ফাইনাল। যা পরিস্থিতি, তাতে এবারও কমলা টুপি দখলে থাকবে বিরাট কোহলিরই।
এলিমিনেটর থেকে বিদায় নিয়েছে আরসিবি। তা সত্ত্বেও চলতি আইপিএলে রান সংগ্রহকারীদের তালিকায় কোহলির ধারেকাছে কেউ নেই।

বিরাট কোহলি এবারের আইপিএলে ১৫ ম্যাচে ১৫ ইনিংসে ৭৪১ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১১৩। গড় ৬১.৭৫, স্ট্রাইক রেট ১৫৪.৬৯। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ (৫৬৭) ও সানরাইজার্স হায়দরাবাদের ট্রাভিস হেড (৫৩৩) রয়েছেন যথাক্রমে তিনে ও চারে। দুইয়ে আছেন সিএসকের ঋতুরাজ গায়কোয়াড় (৫৮৩)।
ফলে হেড ও পরাগ ঋতুরাজকে দুই থেকে নামিয়ে দিতেই পারেন। এই দুজনের মধ্যে একজন এখনও ২টি ইনিংস খেলার সুযোগ পাবেন। বিরাট কোহলি আইপিএল কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার সাতশোর বেশি রান করলেন। ফাইনাল অবধি গেলে ভেঙে দিতে পারতেন নিজের রেকর্ডই।
আইপিএলে কোনও মরশুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। ২০১৬ সালের আইপিএলে কোহলি ১৬ ইনিংসে ৯৭৩ রান করেছিলেন। গত বছরের আইপিএলে গুজরাত টাইটান্সের শুভমান গিল করেন ১৭ ইনিংসে ৮৯০।
২০২২ সালে ১৭ ইনিংসে রাজস্থান রয়্যালসের জস বাটলার করেন ৮৬৩। ২০১৬ সালেই সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ১৭ ইনিংসে ৮৪৮ রান করেছিলেন। ওয়ার্নারের এই কীর্তির পরেই রইল এবারের আইপিএলে বিরাটের ৭৪১। অর্থাৎ মরশুমে সবচেয়ে বেশি রানের নিরিখে প্রথম পাঁচে বিরাটই ২ বার।
২০১৮ সালের আইপিএলে সানরাইজার্সের হয়ে কেন উইলিয়ামসন ১৭ ইনিংসে ৭৩৫ রান করেছিলেন। ২০১২ সালে আরসিবির ক্রিস গেইল ১৫ ইনিংসে করেছিলেন ৭৩৩। ২০১৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের মাইক হাসি ৭৩৩ করেন, নেন ১৭ ইনিংস। গত বছরের আইপিএলে আরসিবির ফাফ দু প্লেসি ১৪ ইনিংসে ৭৩০ এবং ২০১৩ সালে আরসিবির ক্রিস গেইল ১৬ ইনিংসে ৭০৮ রান করেছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications