IPL 2024: বিরাট কোহলির নবম আইপিএল শতরান অধরা, ছক্কা হাঁকিয়ে রোহিতের পর যোগ দিলেন কোন এলিট লিস্টে?

IPL 2024: বিরাট কোহলি আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া করলেন। যা হতে পারতো আইপিএল কেরিয়ারে নবম এবং চলতি আইপিএলে দ্বিতীয়।

এবারের আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে তিনি ৬০০ রান করার মাইলফলক স্পর্শ করলেন। ১২ ম্যাচে তাঁর রয়েছে ৬৩৪ রান, গড় ৭০.৪৪। স্ট্রাইক রেট ১৫৩.৫১।

IPL 2024

চলতি আইপিএলে এদিন পঞ্চম অর্ধশতরানটি পেলেন। রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে শতরান করেছিলেন। তবে তার চেয়েও কম বলে শতরান করার পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন। যদিও আগ্রাসী মেজাজে ব্যাট করতে গিয়েই তিনি অর্শদীপ সিংয়ের বলে ক্যাচ দিলেন রাইলি রুসোর হাতে। ২০১৩, ২০১৬, ২০২৩-এর পর ফের একবার বিরাট আইপিএলের কোনও মরশুমে ছয় শতাধিক রান করলেন।

বিরাট ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। আউট হলেন ৪৭ বলে ৯২ রান করে। মেরেছেন সাতটি চার, ৬টি ছয়। স্ট্রাইক রেট ১৯৫.৭৪। এই ছয়ের ফলে রোহিত শর্মার দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টি২০-তে চারশোটি ছয় মারার নজির স্পর্শ করলেন কোহলি। টি২০-তে তাঁর ছয়ের সংখ্যা আপাতত ৪০১।

টি২০-তে সবচেয়ে বেশি ১০৫৬টি ছয় রয়েছে ক্রিস গেইলের। এই ফরম্যাটে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখে গেইলের পরে রয়েছেন যথাক্রমে কায়রন পোলার্ড (৮৬০), আন্দ্রে রাসেল (৬৮২), কলিন মুনরো (৫৪৮), রোহিত শর্মা (৫০৬), অ্যালেক্স হেলস (৪৯৪), জস বাটলার (৪৮৬), ব্রেন্ডন ম্যাকালাম (৪৮৫), গ্লেন ম্যাক্সওয়েল (৪৭৮), নিকোলাস পুরান (৪৭৭), শেন ওয়াটসন (৪৬৭), ডেভিড মিলার (৪৫৩), অ্যারন ফিঞ্চ (৪৫২), ডেভিড ওয়ার্নার (৪৪৪), মার্টিন গাপটিল (৪৩৯), এবি ডি ভিলিয়ার্স (৪৩৬), ক্রিস লিন (৪২২), শোয়েব মালিক (৪২০), এভিন লুইস (৪১৫)। বিরাট সম্ভবত টি২০ বিশ্বকাপেই ছাপিয়ে যাবেন লুইসকে।

এদিকে, আইপিএলে পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য ২৪২ রানের লক্ষ্যমাত্রা রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে আরসিবি তুলল ৭ উইকেটে ২৪১। বিরাট কোহলি সাতটি চার ও ছটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৯২ রান করেন।

রজত পাটীদার করেন ২৩ বলে ৫৫। অধিনায়ক ফাফ দু প্লেসি ৭ বলে ৯, উইল জ্যাকস ৭ বলে ১২, দীনেশ কার্তিক ৭ বলে ১৮ রান করেন। মহীপাল লোমরর ২ বলে ০ রানে সাজঘরে ফেরেন। শেষ বলে ক্যামেরন গ্রিন ক্যাচ আউট হন হর্ষল প্যাটেলের বলে, করেন ২৭ বলে ৪৬। হর্ষল তিনটি, বিদ্ব্যর্থ কাভেরাপ্পা ২টি এবং অর্শদীপ সিং ও স্যাম কারান ১টি করে উইকেট নেন।

বিরাট বলেন, ইনিংসে আমার স্ট্রাইক রেট বেশি রাখার লক্ষ্য ছিল। ফলে মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করেছি। রজত আউট হওয়ার পর আমাদের তৃতীয় উইকেট পড়ে, বৃষ্টিও আসে। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে আমি ও ক্যামেরন কিছুটা থিতু হয়েই ঝোড়ো ব্যাটিংয়ের পথে হাঁটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+