IPL 2024: আইপিএলে ঈর্ষণীয় রেকর্ড বিরাট কোহলির, স্ট্রাইক রেট ও স্পিন-দুর্বলতা নিয়ে সমালোচকদের দিলেন কড়া জবাব
IPL 2024: আইপিএলের কোনও মরশুমে এই নিয়ে ৭ বার পাঁচশো বা তার বেশি রান করলেন বিরাট কোহলি। যদিও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আরসিবির দুরন্ত জয় নিশ্চিত করে তিনি পাত্তা দিলেনা পরিসংখ্যানকে।
চলতি আইপিএলে শতরান করার পরেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল। স্পিন খেলার দক্ষতা নিয়েও চর্চা শুরু হয়। আজ পরিসংখ্যানের কথা শুনেই সমালোচকদের পাল্টা দিলেন বিরাট।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ বিরাট কোহলি ৪৪ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। মেরেছেন ৬টি চার ও তিনটি ছয়। যার ফলে চলতি আইপিএলে কোহলির রান ১০ ম্যাচে তিনবার অপরাজিত থেকে ৫০০ষ গড় ৭১.৪৩, স্ট্রাইক রেট ১৪৭.৪৯। একটি শতরান ও চারটি অর্ধশতরান।
চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৫০০ রানের মাইলফলক ছুঁলেন কোহলি। এর আগে, ২০১১ সালে বিরাট ১৬ ম্যাচে ৫৫৭, ২০১৩ সালে ১৬ ম্যাচে ৬৩৪, ২০১৫ সালে ১৬ ম্যাচে ৫০৫, ২০১৬ সালে ১৬ ম্যাচে ৯৭৩, ২০১৮ সালে ১৪ ম্যাচে ৫৩০ এবং গত বছরের আইপিএলে ১৪ ম্যাচে ৬৩৯ রান করেছিলেন।
আরসিবি আজ জিতলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই। ফলে এবার বিরাটের হাতে রয়েছে আর ৪টি ম্যাচ। ২৪৭ ম্যাচে তিনি ৮টি শতরান ও ৫৪টি অর্ধশতরান-সহ ৭৭৬৩ রান করেছেন আইপিএলে। প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করা থেকে তিনি ২৩৭ রান দূরে।
ম্যাচের শেষে সপ্তমবার আইপিএলে পাঁচশো বা তার বেশি রান করা নিয়ে প্রশ্ন করা হলেই তিনি সমালোচকদের আক্রমণের রাস্তা বেছে নেন। তিনি বলেন, যাঁরা আমার স্ট্রাইক রেট বা স্পিন খেলতে পারি না বলে মতামত দেন, এই পরিসংখ্যান নিয়ে তাঁরা কথা বলতে পারেন। আমার কাছে দলকে জেতানোটা জরুরি, পরিস্থিতি বিচার করে। নিজের কাজটা করতে পারছি কিনা সেটাই বড় ব্যাপার।
কোহলি বুঝিয়ে দেন, ১৫ বছর ধরে ধারাবাহিকতা দেখাতে পারাতেই এই কীর্তি গড়া সম্ভব হচ্ছে। তাঁর কথায়, মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে। নিজের কাজটা সঠিকভাবে করাটাই মূল বিষয়। তাঁরা বলতেই স্পিন ভালো খেলতে পারি না। কিন্তু আমি নিজেই আমার খেলা সম্পর্কে সবচেয়ে ভালো বুঝি। বক্সে বসে থাকা লোকজনেরা, যাঁরা নিজেরাও খুব ভালো খেলেননি, তাঁরাও যা খুশি বলতে পারেন আমার সম্পর্কে। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ দলের প্রয়োজবন অনুযায়ী খেলা, দলকে যে কোনও পরিস্থিতি থেকে জেতানো।












Click it and Unblock the Notifications