IPL 2024: টিম ইন্ডিয়ার সতীর্থকে দেখেই গাইলেন গান, আরসিবির জার্সিতে বিরাট রেকর্ডের অপেক্ষায় কোহলি
দল যতই লিগ টেবলে আট নম্বরে থাকুক, বিরাট কোহলি আছেন কিন্তু ফিল গুড মেজাজেই। শনিবার জয়পুরে রাজস্থান রয়্যালস দলের মুখোমুখি হচ্ছে আরসিবি। অধিনায়ক না থাকলেও বেঙ্গালুরু দলের মূল নিউক্লিয়াস কিন্তু এই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে কোহলি, টিম ইন্ডিয়ার সতীর্থকে কাছে ডেকে নিলেন, আবার গানও গাইলেিন। যেম বুঝিয়ে দিলেন মেজাজটাই তো আসল রাজা।
রাজস্থান দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা দেখা যাচ্ছে চাহালের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন কোহলি। ঠিক তখনই আঙুলের ইশারায় কাউকে ডাকেন কোহলি। ঠিক সেই সময়ই 'অ্যান ইভিনিং ইন প্যারিস' ছবির বিখ্যাত গানের লাইন 'অ্যায়সা মওকা ফির কাঁহা মিলেগা' গাইতে শোনা যায় বিরাটকে। তার পরে দেখা যায়, রাজস্থানের আবেশ খান তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন। আবেশকে জড়িয়ে ধরেন কোহলি।

২০২৩ সালের আইপিএলের আরসিবি এবং লখনউ ম্যাচের সময় ভুল বোঝোবুঝির কারণে আবেশ এবং কোহলি লাইমলাইট হয়েছিলেন। আরসিবি এবং লখনউয়ের মধ্যে প্রথম ম্যাচটি একটি থ্রিলারে পরিণত হয়েছিল, যেখানে কেএল রাহুলের দল বিজয়ী হয়েছিল।
সেই ম্যাচে এলএসজি খেলোয়াড়, আবেশ খান উগ্র ভাবে জয়ের উৎযাপন করেন, মাটিতে হেলমেট ছুঁড়ে ফেলে দেন।এর জন্য মোটা অঙ্কের জরিমানা করা হয় আবেশকে। এরপর লখনউ ছেড়ে রাজস্থানে যোগ দিয়েছেন আবেশ, আরসিবি ম্যাচের আগে কিং কোহলির সঙ্গে দূরত্ব মুছে কাছাকাছি এলেন।
রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়াতে বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালের একটি ভিডিও এবং একটি ছবি শেয়ার করা হয়েছে। যা দেখে বোঝা যায় তাঁরা দু'জন কিছু বিষয়ে আলোচনা করছিলেন। বিরাট ও যশস্বীর ছবিটি বেশ নজরকাড়া।
বর্তমানে আরসিবি ৪ ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়ে আট নম্বরে রয়েছে। কোহলির সংগ্রহে ২০৩ রান। অরেঞ্জ ক্যাপ উঠেছে তাঁর মাথায়। তবুও আরসিবি শিবির কিন্তু সাফল্য পাচ্ছে না। ফ্যাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, রজত পাতিদারও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না।
Jaipur mein! 💗😂 pic.twitter.com/rjMJFeDc4j
— Rajasthan Royals (@rajasthanroyals) April 5, 2024
এদিকে একটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন কিং কোহলি। আইপিএলে মাত্র ১১০ রান করতে পারলেই রেকর্ড গড়বেন কোহলি। প্রথম কোন ক্রিকেটার হিসাবে একটি দলের হয়ে টি২০ ক্রিকেটে ৮ হাজার রান করার কৃতিত্ব অর্জন করবেন বিরাট। কোহলি আইপিএলে আরসিবির হয়ে ২৪১ ম্যাচে ৭৪৬৬ রান করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ টি২০তে ১৫ ম্যাচে ৪২৪ রান করেছেন। ১১০ রান করলেই ৮ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন কোহলি।












Click it and Unblock the Notifications