IPL 2024: আইপিএলে বিরাট কোহলি প্রথম ব্যাটার হিসেবে গড়লেন নজির, হায়দরাবাদেও অব্যাহত সাফল্যের ধারা
IPL 2024: আইপিএলে আরও একটি ঈর্ষণীয় নজির গড়লেন বিরাট কোহলি। চলতি মরশুমে ফের অর্ধশতরান এলো বিরাট কোহলির ব্যাট থেকে। এখনও পর্যন্ত এবারের আইপিএলে তাঁর নামের পাশে ১টি শতরান, ৩টি হাফ সেঞ্চুরি।
চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে তিনি পেরিয়ে গেলেন চারশো রানের মাইলফলক। বিরাট কোহলিই প্রথম ব্যাটার যিনি ১০টি মরশুমে চারশো বা তার বেশি রান করার কীর্তি স্থাপন করলেন।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে ব্য়াটিং নিয়েছে আরসিবি। বিরাট কোহলি ওপেন করতে নেমে খেললেন ৪৩ বলে ৫১ রানের ইনিংস। মেরেছেন চারটি চার ও একটি ছয়। পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যে তিনি ১৮ বলে ৩২ করেন, ১৭৮ স্ট্রাইক রেটে। এরপর ২৫ বলে করেন ১৯, স্ট্রাইক রেট ৭৯।
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই নিয়ে টানা চারটি ৫০ বা তার বেশি রানের ইনিংস এলো কোহলির ব্যাট থেকে। গত বছরের মে মাসে তিনি সানরাইজার্সের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন। তার আগে গত বছরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ৬৩।
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হায়দরাবাদেই বিরাট অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেছিলেন। আজ তিনি ৩৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। চলতি আইপিএলে ৯ ম্যাচে তিনি ৪৩০ রান করেছেন। গড় ৭১.৬৭, স্ট্রাইক রেট ১৪৭.৭৭। এদিন আইপিএল কেরিয়ারের ৫৩তম অর্ধশতরানটি পূর্ণ করলেন কোহলি।
আইপিএলে বিরাট প্রথম চারশোর উপর রান করেন ২০১১ সালে (১৬ ম্যাচে ৫৫৭)। ২০১৩ সালে ৬৩৪, ২০১৫ সালে ৫০৫, ২০১৬ সালে ৯৭৩, ২০১৮ সালে ৫৩০, ২০১৯ সালে ৪৬৪, ২০২০ সালে ৪৬৬, ২০২১ সালে ৪০৫, ২০২৩ সালে ৬৩৯ রান করেছিলেন। এখনও অন্তত ৫টি ইনিংস পাবেন বিরাট।
এদিকে, সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২০৭ রানের লক্ষ্যমাত্রা রাখল আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ তুলল চলতি আইপিএলের লাস্ট বয়রা। বিরাটের ৫৩ ছাড়াও উল্লেখযোগ্য অবদান রজত পাটীদারের। তিনি ২০ বলে ৫০ রান করেন। অধিনায়ক ফাফ দু প্লেসি ১২ বলে ২৫, উইল জ্য়াকস ৯ বলে ৬, মহীপাল লোমরর ৪ বলে ৭, দীনেশ কার্তিক ৬ বলে ১১, স্বপ্নিল সিং ৬ বলে ১২ রান করেন।
ক্যামেরন গ্রিন ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন জয়দেব উনাদকাট। টি নটরাজন নেন ২ উইকেট। প্যাট কামিন্স ও ময়াঙ্ক মার্কণ্ডে একটি করে উইকেট পেয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications