IPL 2024: আরসিবির নেটে আগ্রাসী বিরাট! কোহলির স্ট্রাইক রেট প্রসঙ্গে ব্যাট ধরলেন কোচ রাজকুমার
IPL 2024: বিরাট কোহলি চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন। এবারের আইপিএলে প্রথম শতরানটিও এসেছে কোহলির ব্যাট থেকে।
যদিও সেই শতরানের পরও কোহলির স্ট্রাইক রেট নিয়ে অনেকেই সমালোচনা করছেন। যা শুনে প্রিয় ছাত্রের হয়ে ব্যাট ধরলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

বিরাট এবারের আইপিএলে ৫ ম্যাচে ৩১৬ রান করেছেন, গড় ১০৫.৩৩, স্ট্রাইক রেট ১৪৬.২৯। একটি শতরান ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। ২৯টি চার ও ১২টি ছয় মেরেছেন। তারপরও তিনি ৬৭ বলে আইপিএলের ইতিহাসে যুগ্ম মন্থরতম তথা দেশের মাটিতে মন্থরতম আইপিএল শতরানের বিষয়টি অনেকেই তুলে ধরছেন।
একটি বেসরকারি টিভি চ্যানেলে কোহলির কোচ রাজকুমার শর্মা বলেন, যাঁরা স্লো সেঞ্চুরি বলছেন, তাঁদের ম্যাচের পরিস্থিতি অনুধাবন করা উচিত। অন্য কারও নামে খবরে আসা যায় না। তাই বিরাট কোহলির নামে যা খুশি তা-ই বলে খবর করা বা খবরে আসার জন্যই এ সব করা হচ্ছে।
Walking in with conviction, like he’s been doing it for over 15 years! 🙌#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 pic.twitter.com/zWPlN5cbeZ
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 9, 2024
রাজকুমারের কথায়, এ সব যাঁরা বলছেন তাঁদের ক্রিকেটীয় জ্ঞান নিয়ে আমার সন্দেহ রয়েছে। অপর প্রান্তে উইকেট পড়লেও বিরাট ১৩০-১৩৫ স্ট্রাইক রেট বজায় রেখে গিয়েছেন। ক্রিকেটের সি যাঁরা জানেন তাঁরা এমন কথা বলবেন না। চর্চায় থাকতেই এ সব তাঁরা বলছেন। অন্য কাউকে নিয়ে বললে তো খবর হবে না।
বিরাট আইপিএলে ওপেন করছেন। ওপেনার হিসেবে ১৩০-১৪০-এর স্ট্রাইক রেট যথেষ্ট বলে মন্তব্য করেছেন ব্রায়ান লারাও। তিনি বিরাটকে টি২০ বিশ্বকাপে ওপেনার হিসেবে দেখতে চান। নিদেনপক্ষে তিনে। বিরাট অবশ্য তাঁকে ঘিরে নানাবিধ চর্চা থেকে নিজেকে দূরেই রেখেছেন। বাইরে কে কী বলছেন তাঁকে গুরুত্ব দিচ্ছেন না।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির। হার্দিক পাণ্ডিয়ার দলে রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। ফলে তারকাখচিত ম্যাচ হাই স্কোরিং হওয়ার প্রবল সম্ভাবনা। সেই ম্যাচের জন্য প্রস্তুতিতে নিরলস সাধনায় নিজেকে ডুবিয়ে রেখেছেন বিরাট।
Just a 90-seconds high energy montage of Virat Kohli owning net sessions, on @bigbasket_com presents Bold Diaries! 💪👑#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 @imVkohli pic.twitter.com/CtNdtopmi3
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 9, 2024
আরসিবির এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে প্রবল গরমের মধ্যেও নেটে দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছেন বিরাট। এমনকী নৈশালোকেও চেনা ছন্দেই ব্যাট করছেন। ব্যাটের মাঝখানে বল কানেক্ট করে তা পাঠাচ্ছেন সীমানার বাইরেও। কখনও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ড্রাইভ মারছেন। কখনও বল ওড়াচ্ছেন গ্যালারিতে। পেস ও স্পিনারদের বিরুদ্ধে কোহলির এই মেজাজই তো চান তাঁর ভক্তরা।












Click it and Unblock the Notifications