IPL 2024: বুমরাহ-কাঁটায় বিঁধলেন বিরাট, আইপিএলে নজিরবিহীন ব্যর্থতা কোহলির
IPL 2024: বিরাট কোহলি চলতি আইপিএলে প্রথমবার দুই অঙ্কের ঘরে নিজের রান নিয়ে যেতে পারলেন না। জসপ্রীত বুমরাহর বলে উইকেটকিপার ঈশান কিষাণের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
এর ফলে, আইপিএলে এক নজিরবিহীন ব্যর্থতার সাক্ষী থাকলেন চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী রান-মেশিন কোহলি।

আজকের ম্যাচের আগে পর্যন্ত বিরাট কোহলির এবারের আইপিএলে রান ছিল যথাক্রমে ২১, ৭৭, অপরাজিত ৮৩, ২২ ও ১১৩। আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরে তিনি চলতি আইপিএলের প্রথম তথা কেরিয়ারের অষ্টম আইপিএল শতরান হাঁকান।
আজ বিরাট কোহলি উইকেট পড়ে ২.৩ ওভারে। জসপ্রীত বুমরাহর লেগ সাইডের বল থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন কোহলি। কিন্তু উইকেটকিপার ঈশান কিষাণ ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি তালুবন্দি করেন। ৯ বলে ৩ রান করে সাজঘরের রাস্তা ধরেন কোহলি।
ওয়াংখেড়েতে এটিই সবচেয়ে খারাপ ইনিংস কোহলির। আজকের ম্যাচের আগে অবধি মুম্বইয়ের এই স্টেডিয়ামে কোহলি ৫৭১ রান করেছিলেন, ৫টি অর্ধশতরান-সহ। গড় ছিল ৪৭.৬। কোহলির উইকেট পড়ে দলগত ১৪ রানের মাথায়।
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া পাওয়ারপ্লে-তে জসপ্রীত বুমরাহকে দিয়ে একটি ওভারই করান। তাতেই মেলে বিরাটের বিগ উইকেট! ২০১৯ সাল থেকে আজ অবধি আইপিএলে এই নিয়ে চতুর্থবার বিরাট কোহলির উইকেট পেলেন বুমরাহ।
এদিনই আইপিএল অভিষেক হলো উইল জ্যাকসের। কিন্তু ইংল্যান্ডের এই তারকা ব্যাটার ব্যর্থ। আজকের আগে কেরিয়ারের ১৪৯ ইনিংসের ১২৫টিতেই ওপেন করেছেন জ্যাকস। কিন্তু তাঁকে আরসিবি খেলাল তিনে। এদিনের আগে অবধি তিনে নেমে ১৪ ইনিংসে জ্যাকস সবচেয়ে বেশি ৪০ করেছেন, গড় ১৬.৯২।
আইপিএল অভিষেকে জ্যাকস ৬ বলে ৮ রান করে আকাশ মাধওয়ালের শিকার হন। ৩.৪ ওভারে ২৩ রানে পড়ে দ্বিতীয় উইকেট। এরপর অধিনায়ক ফাফ দু প্লেসির সঙ্গে জুটি বেঁধে ঝোড়ো ইনিংস খেলেন রজত পাটীদার। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে তিনি ২৬ বলে ৫০ রানে জেরাল্ড কোয়েটজির শিকার হন।
১১.৩ ওভারে ১০৫ রানে আরসিবি তৃতীয় উইকেট হারায়। গ্লেন ম্যাক্সওয়েল ফের ব্যর্থ। ১২.২ ওভারে তিনি শ্রেয়স গোপালের বলে লেগ বিফোর হন, ৪ বল খেলে কোনও রান পাননি। ১০৮ রানে চতুর্থ উইকেট হারিয়েছে আরসিবি। দু প্লেসি অবশ্য অর্ধশতরানের দিকে এগিয়ে চলেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications