IPL 2024: কেকেআর মালিক শাহরুখ বদলে গিয়েছেন! মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে কেন বললেন বরুণ?

IPL 2024: আইপিএলে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সামনে ইতিমধ্যেই ছিটকে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্স। যদিও হার্দিক পাণ্ডিয়াদের একেবারেই হাল্কাভাবে নিচ্ছে না পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল।

লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে যখন তুঙ্গে বিতর্ক, তখন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খানকে নিয়ে উচ্ছ্বসিত বরুণ চক্রবর্তী।

IPL 2024

বরুণের কথায়, শাহরুখ খান কলকাতায় সব ম্যাচে মাঠে থাকছেন। দল ভালো না খেললেও পাশে থাকছেন। পাঞ্জাব কিংস ম্যাচেই ২৬১ রান তুলে হেরে গিয়েছিলাম। কিন্তু ম্যাচের পর তিনি টিমরুমে এসে সকলের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। ঘণ্টাখানেক ধরে।

শাহরুখ সেই ম্য়াচের পর সকলকে বুকে টেনে নিয়ে বলেছিলেন, একটা ম্যাচে পরাজয় আসতেই পারে। প্লে-অফে যোগ্যতা অর্জনের বিষয়েও ভাবার দরকার নেই। ক্রিকেট বদলাচ্ছে। পরের ম্যাচে ভালো খেলাতেই ফোকাস রাখতে হবে। এভাবেই সকলের সঙ্গে দারুণ বোঝাপড়ার সম্পর্ক শাহরুখ গড়ে তুলেছেন বলে দাবি বরুণের।

শাহরুখের মধ্যে এবার সবচেয়ে বড় যে পরিবর্তন বরুণ লক্ষ্য করেছেন তা হলো, তাঁর কাছে সহজেই চলে যাওয়া যাচ্ছে কিছু বলার জন্য। বরুণ জানান, এবারই তিনি ব্যক্তিগতভাবে প্রথমবার শাহরুখের সঙ্গে দেখা করে কথা বলার সুযোগ পেয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে, নাইট শিবির সুখের সংসার হওয়ার ইতিবাচক ফলও মিলছে।

প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে বরুণ বলেন, এই ম্যাচটি অন্য ম্যাচের মতোই। মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন দল। তারকা ক্রিকেটার, ম্যাচ উইনাররা রয়েছেন। ফলে সব জায়গাতেই মুম্বই ইন্ডিয়ান্স বিপজ্জনক। আমরা ভালোরকম প্রস্তুতি নিয়েই নামছি। প্রতি ম্যাচই সিরিয়াসভাবে দেখছি। আমাদের লক্ষ্য প্রথম দুইয়েই থাকা।

ইডেনে এবার স্পিনাররা বিশেষ সুবিধা পাচ্ছেন না। বরুণের কথায়, প্রথমদিকে পরিস্থিতি টাফ ছিল। কিন্তু লাইন ও লেংথ সঠিক রাখায় জোর দিচ্ছি। বল যেখানে ঘুরছে না বেশি, সেখানে নানাবিধ অ্যাঙ্গেলে বল করাই লক্ষ্য। ক্রিজের কোন জায়গায় বল ফেললে কার্যকরী হয় সেটাই অনুশীলনে দেখে নিচ্ছি।

এবারের আইপিএলে প্রথমার্ধে তেমন সাফল্য পাননি বরুণ। কিন্তু এখন উইকেটের মধ্যে রয়েছেন। ভালো বোলিং করছেন। তিনি বলেন, প্রথমদিকেও ভালো বোলিং করছিলাম, রেজাল্ট পাচ্ছিলাম না। উইকেটপ্রাপ্তির নিরিখে সব কিছু বিচার করা ঠিক নয়। সঠিকভাবে বল করছি কিনা সেটা গুরুত্বপূর্ণ।

কম রানের পুঁজি নিয়েও যেভাবে দল জয় ছিনিয়ে নিচ্ছে, ভালো বোলিং করে, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে তার প্রশংসা করেন বরুণ। তিনি বলেন, আপাতত বেশি কিছু পরীক্ষা-নিরীক্ষা না করে বা বেশি কিছু অদলবদল না করে ধারাবাহিকতা বজায় রাখাটাই জরুরি। সবকিছু একসঙ্গে সঠিক হওয়ার সুফল পাচ্ছি আমরা।

পয়েন্ট তালিকার শীর্ষে থাকলে দায়িত্বও বেড়ে যায়। সেই বিষয়টিতেই সকলে সজাগ থাকছেন বলে জানান বরুণ। বেসিকস ঠিক রাখাতেই সকলে জোর দিচ্ছেন। প্লে-অফ চেন্নাইয়ের চিপকে। তামিলনাড়ুর বরুণ বলেন, চিপকে প্রচুর খেলেছি। তারপর সবথেকে বেশি খেলেছি ইডেন। ফলে কন্ডিশন সম্পর্কে জানি। চিপকের উইকেট কেকেআরের বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিনারদের পক্ষে খুব কার্যকরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+