IPL 2024: কোহলির বিরাট ভক্ত দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা, আইপিএলে চাইছেন শুধু একটা জিনিস

IPL 2024: বিরাট কোহলির সেলেব ভক্তের সংখ্যা আরও বাড়ল। সেই তালিকায় যোগ হলো তামিল ও তেলুগু ছবির জনপ্রিয় নায়িকা বর্ষা বোলম্মা। এক সাক্ষাৎকারে তিনি সে কথা বুঝিয়ে দিয়েছেন।

২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। আপাতত ২১টি ম্যাচের সূচি প্রকাশ হয়েছে। পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই। তবে বর্ষা বিরাটের কাছে রাখলেন বড় ডিমান্ড।

IPL 2024: কোহলির বিরাট ভক্ত দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা

আইপিএলের উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ে খেলবে আরসিবি, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এরপর মার্চের ২৫, ২৯ ও এপ্রিলের ২ তারিখ টানা তিনটি হোম ম্যাচ খেলবে আরসিবি, যথাক্রমে পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ৬ এপ্রিল জয়পুরে আরসিবির প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি। সন্তানসম্ভবা স্ত্রী ও কন্যা ভামিকাকে নিয়ে লন্ডন গিয়েছিলেন। সেখানেই ১৫ ফেব্রুয়ারি বিরাটের পুত্র অকায়ের জন্ম হয়। তবে তারপরও বিরাট ইংল্যান্ড সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্ট খেলেননি। যদিও আইপিএলের শুরু থেকেই খেলবেন বলে খবর।

বিরাটের ভারতীয় দলের থেকে দীর্ঘ ছুটি নেওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সুনীল গাভাসকর তো খোঁচা দিয়ে বলেছেন, জানি না কোহলি আইপিএলেও খেলবেন কিনা! যদিও তেমন কিছুই হবে না। কিং কোহলি আরসিবির হয়ে খেলবেন, প্রস্তুতিও দ্রুত শুরু করে দেবেন বলে খবর।

বিরাট কোহলি নন, আরসিবির অধিনায়ক ফাফ দু প্লেসি। যদিও প্রথম মরশুম থেকে আইপিএলে আরসিবিতে খেলা বিরাট কোহলি এখনও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির প্রধান মুখ, দলের সেরা ব্যাটার। বিরাট কোহলির ব্যাটিং দক্ষতা মুগ্ধ করেছে দক্ষিণ ভারতীয় নায়িকা বর্ষা বোলম্মাকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের আইপিএল ফাইনালে উঠেও খেতাব জিততে পারেনি। বর্ষা বোলম্মা এক সাক্ষাৎকারে বলেছেন, আমি আইপিএল দেখা শুরুই করেছি বিরাট কোহলির জন্য। আমার একটাই স্বপ্ন তাঁর হাতে আইপিএলের ট্রফিটি উঠুক। আমি নিশ্চিত, সেই মুহূর্তটা এবারই আসতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+