RR vs LSG In IPL 2024: ট্রেন্ট বোল্ট আঘাত হানলেন প্রথম ওভারেই, তবু ভাঙল না ভুবনেশ্বর কুমারের কোন রেকর্ড?
Sanju Samson In IPL 2024: আইপিএলের ম্যাচে জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯৪ রানের টার্গেট তাড়া করছে লখনউ সুপার জায়ান্টস। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টায় লোকেশ রাহুলের দল।
ট্রেন্ট বোল্ট প্রথম ওভারেই এদিন আঘাত হানেন। প্রথম পাওয়ারপ্লে-তে নিজের স্পেলের পরপর দুই ওভারে তিনি তুলে নিয়েছেন ২ উইকেট। তাতেই চাপে পড়ে যায় লখনউ।

এদিন প্রথম ওভারের পঞ্চম বলে কুউন্টন ডি কককে সাজঘরে ফেরান বোল্ট। লখনউয়ের স্কোরবোর্ডে রান তখন মাত্র চার। আইপিএলের ম্যাচে এই নিয়ে ২৪ বার বোল্ট উইকেট পেলেন প্রথম ওভারেই। আইপিএলে প্রথম ওভারে আঘাত হানার নিরিখে তাঁর অবস্থান দ্বিতীয় স্থানে।
আইপিএলে এখনও অবধি প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি রয়েছে ভুবনেশ্বর কুমারের দখলে। ভুবি আইপিএলে ১১৪টি ইনিংসে বোলিং করেছেন। বোল্ট আজ আইপিএল কেরিয়ারের ৭৯তম ইনিংসে বল করতে গিয়ে ভুবির সঙ্গে ব্যবধান কমাতে সক্ষম হলেন।
আইপিএলে প্রথম ওভারে উইকেটশিকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রবীণ কুমার। জাহির খান আইপিএল কেরিয়ারে ১৪ বার প্রথম বলে উইকেট পেয়েছেন। দীপক চাহার ও সন্দীপ শর্মা নিয়েছেন ১৩ বার করে। আইপিএল ম্যাচে নিজেদের প্রথম ওভারটি করতে গিয়ে লাসিথ মালিঙ্গা ১২ বার, ডেল স্টেইন ১১ বার এবং ইরফান পাঠান, টিম সাউদি ও উমেশ যাদব ১০ বার করে প্রতিপক্ষ ইনিংসে আঘাত হেনেছেন।
শেষ পাওয়া খবরে, লখনউ সুপার জায়ান্টসের স্কোর ৮ ওভারে ৪ উইকেটে ৬১ রান। ডি কক ৪, দেবদত্ত পাড়িক্কল ০, আয়ুশ বাদোনি ১ ও দীপক হুডা ১৩ বলে ২৬ রান করে আউট হয়েছেন। একা কুম্ভ রক্ষার দায়িত্বে লোকেশ রাহুল। ট্রেন্ট বোল্ট ৩ ওভারে ১৫ রান দিয়ে ২টি এবং নান্দ্রে বার্গার ও যুজবেন্দ্র চাহাল ১টি উইকেট পেয়েছেন। চাহালও এদিন নিজের প্রথম ওভারটি করতে গিয়েই ভেঙেছেন রাহুল ও হুডার পার্টনারশিপ।












Click it and Unblock the Notifications