IPL 2024: বিরাট-গম্ভীরের আলিঙ্গন থেকে হর্ষিতের উড়ন্ত চুম্বন, প্রথম সপ্তাহে নেট দুনিয়ায় ঝড় তোলা ৫ ঘটনা

এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল আইপিএলের। নতুন রেকর্ড থেকে একাধিক মাইলস্টোন হয়েছে ২০২৪ সালের আইপিএলের প্রথম সপ্তাহেই। রেকর্ড বুকের পাতায় যেমন নতুন তথ্য সংযোজন হয়েছে তেমনই ব্যাক্তিগত মাইলস্টোন তৈরি করেছেন একাধিক ক্রিকেটার। রেকর্ড-মাইলস্টোনের বাইরের গত এক সপ্তাহে একাধিক মুহূর্ত তৈরি হয়েছে আইপিএলের বিভিন্ন ম্যাচে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল কোনগুলি? সেরা পাঁচটি মুহূর্ত তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত আইপিএলে সেরা মুহূর্তটি তৈরি হয়েছে শুক্রবার আরসিবি বনাম কেকেআর ম্যাচে। যুযুধান কোহলি-গম্ভীর চিন্নাস্বামীতে নতুন কীর্তি ঘটালেন, দূরত্ব উধাও হয়ে গেল দুইজনের। কেকেআর বনাম আরসিবি ম্যাচের ঠিক আগেই দুজন উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন পরস্পরকে। প্রথম ইনিংসে স্ট্র্যাটেজিক টাইম-আউটের সময় গম্ভীর ও কোহলি উষ্ণ আলিঙ্গন করেন এবং করমর্দন করেন।

IPL 2024

আইপিএলের শুরু থেকেই মু্ম্বই শিবিরে বিভাজনের ছবিটা প্রকাশ্যে এসেছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম হোক বা হায়দরাবাদ সর্বত্রই গ্যালারি হার্দিকের বিরুদ্ধে রোহিতের হয়ে স্লোগান তুলেছে। প্রথম ম্যাচে মোতেরায় গুজরাতের বিরুদ্ধে টস করার সময় গ্যালারি জুড়ে রোহিতের নামে স্লোগান উঠে। একই রকম ঘটনা ঘটে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচেও।


সিএসকের অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি। কিন্তু চেন্নাই দলের তিনিই তো নিউক্লিয়াস। ঋতুরাজ গাইকোয়াড় নেতৃত্বের দায়িত্বে থাকলেও ধোনিকে ঘিরেই আবর্তিত হচ্ছে সিএসকে দল। মাঠ হোক বা মাঠের বাইরে মাহিই সিএসকে দলের অঘোষিত নেতা। একটি দারুণ দৃশ্য দেখা গিয়েছে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে। যখন বোলার ডিআরএস নেওয়ার জন্য ধোনির দ্বারস্থ হন। কিন্তু ধোনি বোলারকে ব‌লে দেন অধিনায়কের সঙ্গে কথা বলতে। ধোনির সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।


সানরাইজার্স বনাম কেকেআর ম্যাচে ৩৩ বছর বয়সি মায়াঙ্ককে আউট করার পরে হর্ষিত একটি উড়ন্ত চুম্বন দিয়েছিলেন। সেই সময়ে মায়াঙ্ককে রেগে যেতে দেখা যাচ্ছিল। হর্ষিতের এই কর্মকাণ্ডের জন্য তাঁকে শাস্তিও পেতে হয়। তাঁর ম্যাচ ফির-র ৬০% জরিমানা হয়।হর্ষিত যেভাবে মায়াঙ্কের প্যাভিলিয়নে ফেরা সেলিব্রেশন করেছিলেন তা দেখে অনেক ক্রিকেট ভক্তই ক্ষুব্ধ হয়েছিলেন।

আরসিবি তারকা বিরাট কোহলি সিএসকে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পঞ্জাব কিংস বোলার হারপ্রীত ব্রারকে তার সতীর্থদের বোলিং করার সময় দুটি ডেলিভারির মধ্যে কিছুটা শ্বাস নেওয়ার সময় দিতে বলেছিলেন। জাদেজা ক্যামেরন গ্রিনকে বল করছিলেন যখন কোহলি বলে উঠেন, "আবে সাঁস তো লেন দে উসকো"। তিনি হরপ্রীতের কাছেও একই কথা বলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েলের কাছে বোলিং করছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+