IPL 2024:নাইটদের ব্যাগে থাকল কত টাকা? নিলামের আগে সব দলের গচ্ছিত অর্থের পরিমাণ জেনে নিন
কলকাতা ফুটবল মাঠে দলবদলের আগে একটা কথা খুব প্রচলিত আছে হাতে টাকা পায়ে বল। অর্থ্যাত হাতে টাকা পেলেই নতুন মরসুমে বল পায়ে মাঠে নামবেন ফুটবলাররা। তবে আইপিএলের মঞ্চে কথাটা ঘুরিয়ে বলাই যায় হাতে টাকা দলে তারকা। নিলামের আগে যে দল অঙ্ক কষে যত বেশি টাকা হাতে রাখতে পারবে তারাই বেশি তারকা ক্রিকেটারদের দলে নিতে পারবে।
রবিবারই চূড়ান্ত হয়ে গেল কোন দল কোনও ক্রিকেটারদের ধরে রাখছে আর কাদের বাতিলের তালিকায় ফেলে দিয়েছে। আইপিএলের নিলামের আগে ৮৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ১০টি ফ্রাঞ্চাইজি। অর্থাত্, এই ৮৯ জন ক্রিকেটার আবার ১৯ ডিসেম্বর মিনিউ নিলামে উঠবেন। তালিকায় যেমন এক ঝাঁক বিদেশি ক্রিকেটার রয়েছেন, তেমনই রয়েছেন প্রতিভাবান দেশীয় ক্রিকেটারাও।

একাধিক ভালো ক্রিকেটারকে নিয়ে দল আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে বিরাট ব্রিগেডের কাছে।
সানরাইজার্স হায়দরাবাদ আবার দল থেকে বিদায় জানিয়েছে হ্যারি ব্রুক, কার্তিক ত্যাগী, সমর্থ ব্যাস, বিভ্রান্ত শর্মা, আকিল হোসেন, আদিল রশিদকে।নিজামের শহরের দলটি মোট ৩৪ কোটি টাকা নিয়ে মিনি নিলামে নামতে চলেছে।
শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজে, টিম সাউদি, জনসন চার্লস,লকি ফার্গুসনের মতো বিদেশিদের পাশাপাশি আর্য দেশাই, নারায়ন জগদীশন, মনদীপ সিংহ, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, ও উমেশ যাদবকেও দল থেকে বাদ দিয়েছে নাইটরা।কেকেআরের হাতে রয়েছে ৩২.৭ কোটি টাকা। তালিকায় চতুর্থ স্থানে আছে সিএসকে। তাদের হাতে আছে ৩১.৪ কোটি টাকা। এই দুই দলের কাছে ভালো ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে।
IPL 2024: 'তারকার’ সংখ্যা কমিয়ে ফেলে চমক দিল আরসিবি, বিরাট ব্রিগেডে জায়গা ধরে রাখলেন কারা?
পঞ্জাব কিংস খুব বেশি ক্রিকেটার না ছাড়লেও তাদের হাতে আছে ২৯.১ কোটি টাকা।১১ জন ক্রিকেটারকে ছেড়ে ২৮.৯৫ কোটি টাকা পার্সে রাখতে সক্ষম হয়েছে দিল্লি্। দাদার দলও নিলামে ঝড় তুলতে পারে। আপাতত হার্দিককে না নিয়ে ১৫.২৫ কোটি টাকা নিয়ে নিলামে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।
রাজস্থান শিবিরের হাতে আছে ১৪.৫ কোটি টাকা। লখনউ দল খুব বেশি দামী ক্রিকেটার ছাড়েনি ফলে তাদের হাতে রয়েছে ১৩.৯ কোটি টাকা। সবার শেষে রয়েছে গুজরাত। তাদের হাতে ১৩.৮৫ কোটি, এই অল্প টাকা নিয়ে নিলামে ঝড় তোলা বা চমক দেওয়া খুব একটা সহজ হবে না গুজরাতের জন্য।












Click it and Unblock the Notifications