IPL 2024: ‘তারকার’ সংখ্যা কমিয়ে ফেলে চমক দিল আরসিবি, বিরাট ব্রিগেডে জায়গা ধরে রাখলেন কারা?

তারকার সংখ্যা কমিয়ে ফেলে চমক দিল রয়্যাল চ্যা‌লেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলে আরসিবি বরাবরের তারকা খচিত একটা দল। ২০০৮ সাল থেকে ২০২৩, আইপিএলে বরাবরই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে আরসিবি। এবার নিলামের আগেই আরসিবি দল ছেড়ে দিল হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, হ্যাজেলউড, ডেভিড উইলিদের। মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিল বিরাট কোহলির দল।

দীনেশ কার্তিককে দলে ধরে রেখে চমক দিল আরসিবি শিবির। কেদার যাদবকে ছাড়ার পাশাপাশি হর্ষল প্যাটেল এবং হাসারঙ্গাকেও ছেড়ে দিতে পারে আরসিবি, এমন‌ জল্পনা চলছিল, তবে কিছটা অবাক করে দিয়েই এই তালিকায় যুক্ত হল হ্যাজেলউডের নাম।

IPL 2024

প্রথমেই এক নজের দেখে নেওয়া যাক আরসিবি দল থেকে বাদ পড়েলন কারা? ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, জশ হ্যাজলউড,কেদার যাদব ছাড়াও এই তালিকায় রয়েছে‌ন,ডেভিড উইলি, ওয়েন পার্নেল,অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, সোনু যাদব।অর্থ্যাত বিরাট কোহ‌লিরা ৪০.৭৫ কোটি টাকা নিয়েই নিলামের ময়দানে নামতে চলেছে।

আরসিবি দল ধরে রেখেছে ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, সূয়শ প্রভুদেশাই, উইল জ্যাক, মহীপাল লামরু,কর্ণ শর্মা, মনোজ ভান্ডাজে, মায়াঙ্ক দাগার( শাহবাজ আহমেদের বদলি হিসাবে হায়দরাবাদ থেকে নিয়েছে), বিজয় কুমার, আকাশদীপ, মহম্মদ সিরাজ, রেস টপলি, হিমাংশু কুমার, রঞ্জন শর্মা।

রবিবার সকালেই ট্রেডিং সেরে নেয় আরসিবি। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ক্রিকেটার বদল করল আরসিবি। বাংলা দলের ক্রিকেটার শাহবাজ আহমেদকে ছেড়ে দেয় ব্যাঙ্গালোর দল। তাঁর পরিবর্তে সানরাইজার্স থেকে তারা দলে আন‌ল মায়াঙ্ক দাগারকে। ফলে এখনও পর্যন্ত আরসিবিতে বাংলার একমাত্র প্রতিনিধি আকাশদীপ।

শেষ মরশুমে বেশ কিছু ম্যাচে আরসিবির পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না। দাপটের সঙ্গেই একাধিক ম্যাচ জিতেছে আরসিবি। তবে কিছু ম্যাচে বিরাটরা খুব খারাপ পারফর্ম করে যার কারণে প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়। আরসিবি। সাত ম্যাচে জয় পেলেও নক আউট পর্বে খেলা হয়নি কোহলিদের।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আইপিএলে বরাবরের তারকা খচিত একটা দল। ২০০৮ সাল থেকে ২০২৩, আইপিএলে বরাবরই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে আরসিবি। কিন্তু আইপিএলের ইতিহাসে একবারও ট্রফি জয়ের স্বাদ পায়নি এই দলটি।এবার আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে পারে আরসিবি, কারণ তাদের হাতে ৪০ কোটি টাকার বেশি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+