IPL 2024: মুম্বই শিবিরে সূর্য গ্রহণ কাটছে না, দ্বিতীয় ম্যাচেও নেই দলের তারকা ক্রিকেটার, সমস্যায় হার্দিকরা
শুরু হয়ে গিয়েছে আইপিএল, ইতিমধ্যেই সব দলই মাঠে নেমে পড়েছে। কিন্তু সূর্য গ্রহণ যেমন কিছুতেই কাটছে না মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও খেলার সম্ভাবনা প্রায় নেই সূর্য কুমার যাদবের। দলের তারকা ব্যাটসম্যান কবে মাঠে নামতে পারবেন? সেই প্রতীক্ষায় দিন গুনছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে তাঁর 'স্পোর্টস হার্ণিয়া' ধরা পড়ে। তাঁর অস্ত্রোপচারও হয়েছে। সেই ডিসেম্বর থেকে মাঠের বাইরে সূর্য। আইপিএলে নামা জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং করছেন তিনি। কিন্তু আইপিএল শুরু হয়ে যাওয়ার পরও কিন্তু এখনও এনসিএ-র থেকে ফিট সার্টিফিকেট পেতে পারেননি সূর্যকুমার।বুধবার সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে খেলতে পারবেন না সূর্য।

প্রথম ফিটনেস পরীক্ষায় ফেল করেছিলেন। দ্বিতীয় ফিটনেস টেস্ট ছিল ২১ মার্চ। তাতেও সন্তোষজনক ফল নয় সূর্যর। যে কারণে ফিটনেস সার্টিফিকেট এখনও হাতে পাননি মুম্বইয়ের ক্রিকেটার।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল স্টাফ এবং কর্তারা তাড়াহুড়ো করতে চাইছেন না। ফিটনেস সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সূর্যকুমারকে মাঠে ফেরার অনুমতি দেওয়া হবে না।
শ্রেয়স আইয়ার, কেএল রাহুল ফিটনেস টেস্ট পাস করলেও এখনও ছাড়পত্র পেলেন না সূর্যকুমার যাদব। রিপোর্ট অনুযায়ী, তিনি এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি। সূর্যের চোটের হাল এখনও খুব একটা ভালো নয়। ফলে আর যাই হোক না কেন সূর্যকে অস্বস্তি অব্যাহত মুম্বই দলের। ১ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের, সেই ম্যাচে কি খেলতে পারবেন টিম ইন্ডিয়ার তারকা?
মাঠে ফেরা আরও পিছিয়ে যাচ্ছে বুঝেই সম্ভবত সূর্যকুমার হতাশায় হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি দিয়েছিলেন কয়েকদিন আগে। আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, সূর্যের ফিটনসে চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও। আপাতত মাঠে ফিরে আসার প্রক্রিয়া চালাচ্ছেন সূর্য, মুম্বই দলেরও তাঁকে ভীষণভাবে দরকার।












Click it and Unblock the Notifications