IPL 2024: দলের খেলা অর্ধেকটা দেখতে হত সূর্যকে, মুম্বই অনুশীলনে হেলিকপ্টার শটে নজর কাড়লেন কে? দেখুন ভিডিও

আইপিএলেরর শুরু থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিতে পারেননি সূর্যকুমার যাদব। চোটের সমস্যা থাকায় এনসিএ তাঁকে ফিট সার্টিফিকেট দেয়নি। তবে দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে মু্‌ম্বই শিবিরে যোগ দিয়েছেন স্কাই। কিন্তু এনসিএ-তে থাকলেও দলের খেলায় নজর ছিল‌ সূর্যের। তবে মু্ম্বইয়ের প্রথম তিনটি ম্যাচ পুরো দেখতে পারেননি, অর্ধেকটা দেখতে হয়েছিল সূর্যকে।

আইপিএল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার বলেছেন, 'নিজের দল খেলছে আর টিভিতে সেটা দেখা খুবই কঠিন একজন ক্রিকেটারের কাছে। কিন্তু এনসিএতে থাকাকালীন মুম্বই ইন্ডিয়ান্সের পুরো ম্যাচ কখনই দেখতে পেতাম না, কারণ বেঙ্গালুরুতে রাত ১০.৩০ থেকে ১০.৪৫ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে হত। ফলে অর্ধেক খেলা দেখার পরই টিভি বন্ধ করে দিতে হত। পরের দিন পুরো ম্যাচটা দেখতাম।'

Suryakumar Yadav

একইসঙ্গে সূর্যকুমার বলেছেন, 'এনসিএ-তে সব কিছু রুটিন মেনে করতে হত। নির্দিষ্ট সময় ঘুমানো, নির্দিষ্ট সময় সকালে উঠা। ডায়েট মেনে খাবার খাওয়া। রিহ্যাব সেন্টারে দীর্ঘক্ষণ সময় কাটানো।আরও কয়েক সপ্তাহ পেরোতে উপলব্ধি করি, সেটা কতটা জরুরি ছিল। স্ত্রী এবং এনসিএ-তে যাদের সঙ্গেই কথা হত, ওরা শুধু একটা কথাই মনে করিয়ে দিয়েছে, আমার দ্বিতীয় সংস্করণ হতে হবে।''

কয়েক মাস পর চোট কাটিয়ে আবার ২২ গজে প্রত্যাবর্তন করেছেন সূর্যকুমার যাদব। দীর্ঘদিন পর চোট সারিয়ে ফেরার পর দিল্লির বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদব হতাশ করেছেন। ২ বল খেলে ০ রানেই আউট হয়ে যান স্কাই। প্রত্যাবর্তনের ম্যাচে তাঁর পারফরম্যান্স কিন্তু স্বস্তি দেয় না মুম্বই ইন্ডিয়ান্স দলকে।


যদিও দিল্লির বিরুদ্ধে একটা জয়ই বদলে দিয়েছে মুম্বই শিবিরের পরিবেশটাই। মুম্বই দলের অনুশীলনে সূর্যকে বলতে শোনা গিয়েছে, 'শট ইয়ার!' এক বার নয়। বেশ কয়েকবার সূর্যকুমার যাদব এ কথা বলেন। এরপর ওই ভিডিওতে দেখা যায়, নেটে ব্যাটিং করছেন ঈশান কিষাণ। প্রথমে তিনি থার্ড ম্যান অঞ্চলের দিকে সুইচ হিট মারেন। পরেরটিতে ফাইন লেগে পুল শট মারেন। দু'বারই ঈশানের ব্যাট থেকে বেশ জোরে আওয়াজ আসে।

আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে আফগানিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নবির ছেলেই ধোনির মতো হেলিকপ্টার শট মেরেছেন। যা দেখে অনেকেই বলতে পারেন, 'একেই বলে বাপ কা বেটা।' মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইটে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, 'নবির মারা ছয়। লাইক ফাদার, লাইক সন।' সঙ্গে একটি হেলিকপ্টার ও একটি নীল হৃদয়ের ইমোজি।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৯টি ম্যাচে খেলে ১৩টি উইকেট নিয়েছেন এবং ১৮০ রান করেছেন। এ বারের আইপিএলে তিনি একটি ম্যাচে খেলেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+