IPL 2024: বাসে উঠতে সাহায্য নিতে হচ্ছে প্রাক্তন সতীর্থের, ধোনির চোট নিয়ে বাড়ছে জল্পনা, দেখুন ভিডিও
২০২৩ সালে হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলেছিলেন এমএস ধোনি। চোটের সমস্যা থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করিয়েছিলেন। কিন্তু ৪২-র মাহি চোট থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। এ বারও হাঁটুর চোটকে সঙ্গী করেই খেলছেন আইপিএল। একাধিক ম্যাচের পর তাঁর বাঁ হাঁটুতে আইস প্যাক দেখা গিয়েছে। কিছুটা পা টেনে হাঁটছেন। এরইমধ্যে একটি ভিডিওপ্রকাশ্যে এসেছে। যা ধোনির চোটের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ধোনিকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন সুরেশ রায়না। একটি ম্যাচের পর সিঁড়ি দিয়ে নামার সময় খোঁড়াচ্ছেন ধোনি। পাশে থাকা রায়নার দিকে হাত বাড়িয়ে দিলেন। রায়নার হাত ধরে নামলেন সিঁড়ি দিয়ে। তার পর উঠে গেলেন বাসে। কোন ম্যাচের পর এই ঘটনা ঘটেছিল, তা বোঝা যাচ্ছে না। মনে করা হচ্ছে সিএসকে-মুম্বই ম্যাচের পর এই ঘটনা ঘটেছে।

গত বছর থেকেই হাঁটুর চোটে ভুগছিলেন ক্যাপ্টেন কুল। গতবারের আইপিএলের পরই হাঁটুর সমস্যা নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। অস্ত্রোপচারও হয় ধোনির। অনেকেরই সংশয় ছিল ফিট অবস্থায় মাঠে নামতে পারবেন কিনা ধোনি? কিন্তু সমস্ত দুশ্চিন্তা উড়িয়ে আইপিএলের প্রথম ম্যাচ থেকেই চেন্নাইয়ের পরিচিত হলুদ জার্সিতে দেখা গিয়েছে তাঁকে। হাঁটুর চোট নিয়েই আইপিএল খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। যন্ত্রণা উপেক্ষা করে নামছেন মাঠে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন দলের জন্য।
ভারতের কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান এই মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে স্টাম্পের পিছনে এবং ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন। ৪২ বছর বয়সী তারকার পারফরম্যান্সের হাত ধরে ম্যাচের রং-ও বদলে যাচ্ছে। এমনকি ৪২ বছর বয়সে এসেও একের পর এক রেকর্ড গড়ছেন ধোনি।
— msd (@msdian7781_) April 15, 2024
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২৫০ তম ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি। মাইলস্টোন ম্যাচেই রেকর্ড গড়েন মাহি। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে নেমে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকাতে পারেননি কোনও ভারতীয় ব্যাটার। ৪ বলে ২০ রান করেছিলেন ধোনি।












Click it and Unblock the Notifications