IPL 2024: ম্যাচ শেষে ইডেনে জমজমাট শাহরুখ শো, নববর্ষের সন্ধ্যায় মায়াবী ইডেন মাতালেন কিং খান
নববর্ষের সন্ধ্যায় নবাবের শহরের দলের বিরুদ্ধে বাদশহী জয় তুলে নিল কেকেআর।নববর্ষ আর কিং খানের উপস্থিতিতে শাপমুক্তিও হল নাইটদের। আইপিএলে এই প্রথম লখনউ সুপার জায়ান্টসকে হারাল কেকেআর। এর আগে তিনবারের সাক্ষাতে তিনবারই কেকেআরকে হারিয়েছিল লখনউ। ম্যাচ শেষে বিন্দাস মুডে বলিউড বাদশা।। রবিবাসরীয় ইডেন গার্ডেন্স কার্যত মাতিয়ে রাখলেন শাহরুখ। এলেন, ম্যাচ দেখলেন এবং কলকাতার হৃদয় জয় করলেন।
এর আগে চলতি আইপিএলের নাইটদের প্রথম হোম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে উপস্থিত ছিলেন শাহরুখ খান। জল্পনা থাকলেএ এই ম্যাচে ক্রিকেটের নন্দন কাননে শাহরুখের উপস্থিতি নিশ্চিত হয়ে যায় শনিবার সন্ধ্যাতেই। আর রবিবাসরীয় বিকেলে পাঠানের আগমন হল ইডেনের ভিআইপিএ বক্সে। সঙ্গে অনন্যা পাণ্ডে এবং কন্যা সুহানা খান। একে নববর্ষ, তার উপর কেকেআরের সঙ্গে। নাইট ভক্তদের বাড়তি পাওনা ম্যাচ শেষে শাহরুখ শো।

রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বেগুনি রংয়ের জার্সি পরেই এসেছিলেন শাহরুখ। চুলে পনিটেল এবং চোখে কালো রংয়ের সানগ্লাস। আর শাহরুখকে সামনে থেকে দেখে 'পয়সা ভাসুল' কলকাতা সমর্থকদেরও। রবিবারের ইডেনে শুধু ক্রিকেট নয় একইসঙ্গে গ্ল্যামারের ঘটঘটনাও। কেকেআর সমর্থন জানাতে ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন অভিনেতা রাহুল বোস ও অভিনেত্রী রাইমা সেন।
লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাও উপস্থিত ছিলেন ইডেনে। তাঁর দল আবার আবার ইডেনে নামে সবুজ-মেরুন জার্সি পরে। মোহনবাগানের আবেগ উস্কে। লখনউ সুপার জায়ান্টস ও মোহনবাগান সুপার জায়ান্ট - দুই দলেরই যে মালিক একই! সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু নিজের শহরেই শাহরুখের দলের বিরুদ্ধে হারের স্বাদ নিয়েই বাড়ি ফিরতে হল সঞ্জীব গোয়েঙ্কাকে।
এই ম্যাচে তিন পয়েন্টের সঙ্গে কেকেআর শিবিরের বড় স্বস্তি হল স্টার্কের ছন্দে ফেরা। লখনউয়ের বিরুদ্ধে তিন উইকেট নিলেন। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কেকেআর তারকা বলেন, 'আমার কাজ ব্যাটসম্যানের কাছে বল ফেলে সুইং করানো। শুরুতে সেই কাজটাই করছিলাম। আজকের পিচে সুইং ছিল না।'দুপুরের খেলা হওয়ায় পিচ কিছুটা মন্থর ছিল। আবার কোনও বল তাড়াতাড়ি ব্যাটে আসছিল। ফলে পরিকল্পনা বদল করি। কিছু বল থমকে আসছে। সেই কারণে বল ব্যাটারের থেকে দূরে রাখতে শুরু করি। বাকি কাজ উইকেট করে।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications