IPL 2024: আতঙ্ক সৃষ্টি করা হায়দরাবাদের মুখোমুখি আরসিবি, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

বৃহস্পতিবার আইপিএলের দক্ষিণী ডার্বি। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলে একেবারেই ভালো জায়গায় নেই বিরাটররা । লিগ টেবলের লাস্ট বয় এখন আরসিবি।প্রায বিদায় ঘণ্টা বেজে গিয়েছে বেঙ্গা‌লুরু দলের। প্লে-অফ ফাফ দু প্লেসিদের কাছে কঠিন অঙ্ক। এই পরিস্থিতিতে কমলা বাহিনীর বিরুদ্ধে নামছে আরসিবি।

সাইরাইজার্স হায়দরাবাদ এখন যে কোনও দলের কাছেই আতঙ্কের। কারণ প্রথমে ব্যাট করলে যেভাবে ট্রাভিস হেডরা স্কোরবোর্ডে রান তুললেন তা নতুন রেকর্ড সৃষ্টি করছে। শেষ সাক্ষাতে আরসিবির বিরুদ্ধে রেকর্ড ২৮৭ রান তুলেছিল হায়দরাবাদ। ২০ ওভারে ২৬২ রান তুলতে সক্ষম হয় আরসিবি।

IPL 2024

চোটের কারণ ছাড়া সানরাইজার্স তাদের একাদশ পরিবর্তনের সম্ভাবনা কম। প্রথমে ব্যাট করার সময় এবং তাড়া করার সময় ট্রাভিস হেডকে পরিবর্ত হিসেবে ব্যবহার করে কমাল ব্রিগেড। তাদের শেষ খেলায়, ক্যাপিটালসের বিপক্ষে, তারা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসে। হেড ছাড়াও নজর থাকবে অভিষেক শর্মার দিকে। ভারতের টি২০ বিশ্বকাপ দলের দরজায় কড়া নাড়ছেন। সানরাইজার্সের বিশাল স্কোর স্থাপনে তার বিস্ফোরক শুরু গুরুত্বপূর্ণ থাকছে, তাঁর স্ট্রাইক রেট ২১৫.৯৬।

অন্যদিএক, বিরাট কোহলি ছাড়া সেভাবে কোনও ব্যাটসম্যানই আরসিবিকে নির্ভরতা দিতে পারছেন না। বিজয়কুমার, গ্রিস টপলি এবং সৌরভ চৌহানের জায়গায় আগের ম্যাচে মহম্মদ সিরাজ, ক্যামেরন গ্রিন এবং কর্ণ শর্মাকে ফিরিয়ে এনেছে আরসিবি। আরসিবি তাদের দ্বিতীয় ইনিংসে ইমপ্যাক্ট সাব হিসেবে সুয়শ প্রভুদেসাইকে দলে নেয়, যশ দয়ালকে অদলবদল করে।

শেষ ৫ ম্যাচে হার, আইপিএলে এখ‌নও পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র একটিতেই জয় পেয়েছে আরসিবি। ২ পয়েন্ট নিয়ে লিগে সবার শেষে বেঙ্গালুরু। অন্যদিকে পর পর চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় হায়দরাবাদ। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত ৩ নম্বরে প্যাট কামিন্সের দল।আইপিএলে দুই দল মুখোমুখি হয়েছে ২৪ বার, এরমধ্যে ১১ বার জিতেছে হায়দরাবাদ, ১০ বার জিতেছে আরসিবি। ১ ম্যাচে ফলাফল হয়নি। পিচে বড় রান উঠতে পারে।

আরসিবির সম্ভাব্য দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), উইল জ্যাক, রজত পাটীদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার),মহীপাল লমরোর।সৌরভ চৌহান অথবা অনুজ রাওয়াত, বিজয় কুমার বৈশাখ, আকাশ দীপ, রিস টপলি, মহম্মদ সিরাজ, যশ দয়াল,

সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য দল- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, এইডেন মার্করাম, শাহবাজ আহমেদ, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), নীতীশকুমার রেড্ডি, আবদুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে, জয়দেব উনাদকাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+