IPL 2024: পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় হায়দরাবাদের, দুই নম্বরের লড়াইয়ে রাজস্থানকে চাপে রাখল প্যাট কামিন্সের দল
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে টপ টু-তে গ্রুপ পর্ব শেষ করার আশা বজায় রাখল নিজামের শহরের দল।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের ভারপ্রাপ্ত দলনেতা জীতেশ শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার অথর্ব তাওড়ে (৪৬) এবং প্রভসিমরন সিংহ (৭১) ৯৭ রানের জুটি গড়েন। এরপর তিন নম্বরে নেমে রুসোও প্রভসিমরণ সিংয়ের সঙ্গে জুটি বাধেন। এই জুটিতে উঠে ৫৪ রান। ২৭ বলে ৫টি চার ও ২টি ছক্কার সহযোগে ৪৬ রান বানান এবং দলের হয়ে আজ অসাধারণ ইনিংস খেললেন প্রভসিমরণ সিং। ৪৫ বলে ৭টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৭১ রান বানিয়ে ফেলেন। ২৪ বলে ৪৯ রানের ইনিংস খেলেন রুসো।

এরপর শশাঙ্ক সিং ২ রান করেই আউট হলেন। রুসো ২৪ বলে ৪৯ রান করে কামিন্সের বলে আউট হন। আশুতোষ শর্মা ২ রান করে আউট হন। জীতেশ শর্মা ১৫ বলে ৩২ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হািয়ে ২১৪ রান তুলল পাঞ্জাব।হায়দরাবাদের হয়ে টি নটরাজন দুটি, প্যাট কামিন্স ও বিজয়কান্ত বিয়াসকান্ত একটি উইকেট নেন।
জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডের উইকেট হারায় হায়দরাবাদ। অর্শদীপ সিংয়ের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড হলেন অজি তারকা ব্যাটার। এরপর দলের হাল ধরেন অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী জুটি। এই জুটিতে উছল ৭২ রান। তবে ১৮ বলে ৩৩ রান করে হর্ষল প্যাটেলের বলে আউট হলেন রাহুল। তাঁর ইনিংসে ছিল চারটি চার এবং দুটি ছক্কা।
নিজের মেজাজেই খেলতে থাকেন অভিষেক শর্মা। অর্ধশতরানও পূরণ করেন। ২৮ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হলেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং ছয়টি ছক্কা। অভিষেক আউট হওয়ার পর নীতীশ রেড্ডির সঙ্গে জুটি গড়ে জয়ের দিকে হায়দরাবাদকে নিয়ে যেতে থাকেন হেইনরিখ ক্লাসেন।
২৫ বলে ৩৭ রান করে নীতীশ রেড্ডি আউট হলেন। শুরুতেই অর্শদীপ সিংয়ের বলে শাহবাজ ক্যাচ দিয়েছিলেন হর্ষল প্যাটেলের হাতে। কিন্তু সেই ক্যাচ ফস্কান হর্ষল। কিন্তু ৩ রানের বেশি করতে পারলেন না শাহবাজ।হেইনরিখ ক্লাসেন ২৬ বলে ৪২ রান করে আউট হলেন। আব্দুল সামাদ ৮ বলে ১১ রান করে দলকে জয় এনে দেন। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ।
পাঞ্জাবের হয়ে অর্শদীপ সিং এবং হর্ষল প্যাটেল দুটি করে উইকেট নেন। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ১৭ পয়েন্টে লিগ শেষ করল সাইরাজর্স। রাজস্থান শেষ ম্যাচে কেকেআরের কাছে হারলে দুই নম্বরে থাকবে প্যাট কামিন্সের দল।












Click it and Unblock the Notifications