IPL 2024: হেড-অভিষেকের বাটিং তাণ্ডব, লখনউকে হেলায় হারিয়ে প্লে-অফের পথে এগিয়ে গেল হায়দরাবাদ
লখউয়ের বিরুদ্ধে দুরন্ত জয় পেল হায়দরাবাদ। ব্যাটিং তান্ডবে অনায়াস জয় তুলে নিল নিজামের শহরের দল। ১০ উইকেটে জয় পেল প্যাট কামিন্সের দল। সেই সঙ্গে প্লে অফের পথে আরও একধাপ এগিয়ে গেল কমলা বাহিনী।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউ দল। দুই দলই একাধিক পরিবর্তন করে মাঠে নামে। কিন্তু শুরুতেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে লখনউ দল। এই ম্যাচে সুযোগ পাওয়া কুইন্টন ডি কক পুরোপুরি ব্যর্থ। ৫ বলে ২ রান করেই আউট হলেন প্রোটিয়া ব্যাটার। এরপর তিন নম্বরে নেমে ৫ বলে ৩ রান করে আউট হলেন মার্কাস স্টইনিস।

লখনউ দলের টপ অর্ডার পুরো ব্যর্থ হলেন নবাবের শহরের দলের সম্মান রক্ষা করলেন নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি। দুই ব্যাটার পার্টনারশিপ গড়ে দলের রানকে ভদ্র জায়গায় নিয়ে গেলেন অর্ধশতরান করলেন বাদোনি। ৩০ বলে ৫৫ রান করেন বাদোনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার দিয়ে। ২৬ বলে ৪১ রান করলেন পুরান। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং একটি ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলল লখনউ । হায়দাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ২টি প্যাট কামিন্স একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ছন্দে ব্যাটিং করতে শুরু করেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন দুই ব্যাটার। মাত্র ৯.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ।
THE HISTORIC RUN CHASE BY SRH IN JUST 9.4 OVERS. 🤯
— Tanuj Singh (@ImTanujSingh) May 8, 2024
- TRAVIS HEAD & ABHISHEK SHARMA IS JUST UNBELIEVABLE. 🙌 pic.twitter.com/CZuieOXgtz
অজি তারকা হেড করেন ৩০ বলে ৮৯ রান। ৮টি করে চার ও ছক্কা ছিল তাঁর ইন ইনিংসে। ২৮ বলে ৭৫ রান করেন অভিষেক শর্মা। ৮টি চার এবং ৬টি ছক্কা হাঁকান অভিষেক। লখনউ দলের কোনও বোলারই প্রতিরোধ টুকুও গড়ে তুলতে পারলেন না।লখনউয়ের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট প্লাস ০.৪১ রান রেট নিয়ে তিন নম্বরে উঠে এল হায়দরাবদ। লখনউ ১২ ম্যাচে ১ পয়েন্ট ও মাইনাস ০.৭৭ রানরেট নিয়ে ছয় নম্বরে থাকল। লখনউয়ের হাতে এখন দুটি ম্যাচ, ফলে রাহুলের প্লে-অফের অঙ্ক একটু হলেও কঠিন হল।












Click it and Unblock the Notifications