IPL 2024: সানরাইজার্স হায়দরাবাদের সামনে এগিয়ে থাকা চেন্নাই সুপার কিংস, প্রথম একাদশে থাকতে পারেন কারা?
IPL 2024: চলতি আইপিএলের ১৮তম ম্যাচে কাল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। দক্ষিণ ভারতের ডার্বিতে এগিয়ে চেন্নাই সুপার কিংসই।
এই প্রতিবেদন লেখার সময় পয়েন্ট তালিকায় ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে চেন্নাই সুপার কিংস। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

চলতি আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিজেদের মাঠে ৬ উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। এরপর হোম ম্যাচেই ঋতুরাজ গায়কোয়াড়ের দল ৬৩ রানে হারায় গুজরাত টাইটান্সকে। যদিও প্রথম অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে হেরেছে সিএসকে।
সানরাইজার্স হায়দরাবাদ একমাত্র জয়টি পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (৩১ রানে জয়)। নিজেদের প্রথম ম্যাচে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে অরেঞ্জ আর্মি হেরেছিল ৪ রানে। আমেদাবাদে আগের ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরেছে সানরাইজার্স।
এখনও অবধি আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ দ্বৈরথ হয়েছে ১৯ বার। তার মধ্যে সিএসকে জিতেছে ১৪টিতে। সানরাইজার্সের জয় পাঁচটি ম্যাচে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে ৪-১ ব্যবধানে এগিয়ে চেন্নাই। ২০২২ সালে শেষবার চেন্নাই বধ সেরেছে হায়দরাবাদ।
হায়দরাবাদের পিচ ব্যাটিং সহায়ক হয়ে থাকে। কালও তার ব্যতিক্রম হবে না। খেলা হবে কালো মাটি দিয়ে তৈরি পিচে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সমস্যার কারণ হবে না। বৃষ্টির পূর্বাভাস নেই। কালকের ম্যাচে মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা কাটাতে তিনি দেশে ফিরেছেন। কাল দলের সঙ্গে যোগ দিলেও মাঠে নামবেন না বলেই খবর। তাঁর পরিবর্ত হতে পারেন মাহিশ থিকশানা। ব্যাটিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ারের রদবদল হতে পারে শিবম দুবের সঙ্গে। সানরাইজার্স হায়দরাবাদ দলের সঙ্গে এখনও যোগ দেননি ওয়ানিন্দু হাসারঙ্গা। তাঁর গোড়ালির চোট রয়েছে, দুবাইয়ে চিকিৎসককে দেখিয়েছেন। চোট গুরুতর বলেই মনে হচ্ছে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাথিশা পাথিরানা। ইমপ্যাক্ট প্লেয়ার- মাহিশ থিকশানা।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাথিশা পাথিরানা। ইমপ্যাক্ট প্লেয়ার- মাহিশ থিকশানা বা মুকেশ চৌধুরী।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- ময়াঙ্ক আগরওয়াল, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে, জয়দেব উনাদকাট। ইমপ্যাক্ট প্লেয়ার- ওয়াশিংটন সুন্দর।












Click it and Unblock the Notifications