IPL 2024, SRH vs MI:ভেঙে গেল আরসিবির রেকর্ড, নতুন ইতিহাস সানরাইজার্সের, সর্বোচ্চ রানের তালিকায় আছে কোন দলগুলি?
আইপিএলে রানের রেকর্ড সানরাইজার্স হায়দরাবাদের। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলল হায়দরাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যেন শুরু থেকেই বিধ্বংসী ছন্দে আবির্ভূত হলেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের দুই ব্যাটারের শাসনে রেকর্ড ভেঙে চুরমার। ২৪ বলে ৬২ রানের ইনিংস খেললেন হেড। তাঁর ইনিংসে ছিল ৯টি চার এবং তিনটি ছক্কা। অভিষেক শর্মা করলেন ২৩ বলে ৬৩ রান। তিনটি চার এবং সাতটি ছক্কা হাঁকান অভিষেক।
এরপর ব্যাট হাতে দাপট শুরু করেন এইডেন মার্করাম, হেনইরিখ ক্লাসেন জুটি। ক্লাসেন ৩৪ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি ছয় এবং তিনটি চার দিয়ে। অন্যখদিকে, মার্করাম ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।

বুধবারের পর তৃতীয়স্থানে চলে গেল লখনউ সুপার জায়ান্টস। ২০২৩ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ২০ ওভারে ২৫৭ রান তোলে কেএল রাহুল ব্রিগেড। চার নম্বরে রয়েছে আরসিবি। ২০১৬ সালে গুজরাত লায়ান্সের বিরুদ্ধে ম্যাচে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে বেঙ্গালুরু। পাঁচ নম্বরে রয়েছে সিএসকে সিএসকে।২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছিল ধোনি ব্রিগেড।
IPL 2024: বিরাটে কাছে গিয়ে বিপাকে ভক্ত, নিরাত্তারক্ষীদের বেধড়ক মারধর, ভিডিও দেখলে চমকে যাবেনসর্বোচ্চ রানের তালিকায় নাম আছে কেকেআরের। ২০১৮ সালে ইন্দোরে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছিল নাইটরা। তালিকায় সাত নম্বরে আছে সিএসকে। ২০০৮ সালে মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছিল সিএসকে। ২০২৩ সালে ইডেনে কেকেআরের বিরুদ্ধে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলেছিল সিএসকে। আরসিবিও মুম্বইয়ের বিরুদ্ধে ২০১৫ সালে ১ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে।












Click it and Unblock the Notifications