IPL 2024: অঙ্ক কষেই ক্রিকেটার ছাড়ল লখনউ-হায়দরাবাদ, সঞ্জীব গোয়েঙ্কার দল ধরে রাখল কাদের?

আইপিএলন নিলামের আগেই লখনউ সুপার জায়ান্টস দলে সাপোর্ট স্টাফ বিভাগে বিরাট বদল হয়েছে। মেন্টর গৌতম গম্ভীর দল ছেড়ে নাইট শিবিরে নাম লিখিয়েছে‌ন। এবার আইপিএল নিলামের আগে কাদের ধরে রাখল বা কাদেরই বা ছাঁটাই করা হল সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

কয়েক সপ্তাহ আগেই ট্রেডিংয়ের মাধ্যমে লখনউ ছেড়ে দেয় রোমারিও শেফার্ড ও আবেশ খানকে। ইতিমধ্যেই তাঁরা দলে নিয়েছে দেবদত্ত পাড়িক্কলকে।লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিয়েছে একাধিক ক্রিকেটারকে। এই তালিকায় রয়েছেন ড্যানিয়েল স্যামস, করুণ নায়ার, জয়দেব উনাদকাট, মনন ভোরা, করণ শর্মা, সূর্যাংশ শেড়গে, স্বপ্নিল সিং, অর্পিল গুলেরিয়া।

IPL 2024

কেএল রাহুলকে অধিনায়ক হিসেবে রেখে দিল লখনউ সুপার জায়ান্টস। অভিষেক বছরই দলকে সেমিফাইনালে তোলেন তিনি। ২০২২ আইপিএলে ৬১৬ রান করেন রাহুল। গতবছর উরুর চোটে ছিটকে যাওয়ার আগে ৯টি ম্যাচ খেলেন। করেন ২৭৪ রান।

লখনউ দল রেখে দি‌ল কেএল রাহুল (অধিনায়ক), আয়ুষ বাদোনি, নিকোলাস পুরান, কুইন্টন ডি কক, মার্কাস স্টইনিজস কৃষ্ণাপ্পা গৌথাম, দীপক হুডা, কাইল মায়ার্স, ক্রুনাল পান্ডিয়া, আভেশ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, নবীন উল হক, রবি বিষ্ণোইকে।

সানরাইজার্স হায়দরাবাদ আবার দল থেকে গুড বাই জানিয়েছে হ্যারি ব্রুক, কার্তিক ত্যাগী, সমর্থ ব্যাস, বিভ্রান্ত শর্মা, আকিল হোসেন, আদিল রশিদকে। নিজামের শহরের দল রেখে দিয়েছে সানভির সিং , উপেন্দ্র সিং যাদব, আব্দুল সামাদ, ওমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা , ভুবনেশ্বর কুমার, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী , হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক মার্কন্ডে , বিবর্তন শর্মা, আনমোলপ্রীত সিংকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+