IPL 2024, SRH vs MI: রানের রেকর্ড গড়ে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় সানরাইজার্সের, ধাক্কা অব্যাহত হার্দিকদের

আইপিএলের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে রাজীব গান্ধী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩১ রানে হারাল প্যাট কামিন্সের দল। দ্বিতীয় ম্যাচেও হার এড়াতে ব্যর্থ হার্দিক পাণ্ডিয়ার দল।

টসে জিতে প্রথমে বো‌লিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ১১ রানে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন পাণ্ডিয়া। কিন্তুক এরপরই ঝড়ের গিতে রান তুলতে থাকেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা জুটি।

IPL 2024

প্রথম ম্যাচে দলে ছিলেন না হেড। টিমে ফিরেই বিধ্বংসী ইনিংস। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ট্রাভিস হেড। সেই মুহূর্ত অবধি সানরাইজার্সের হয়ে সেটিই ছিল দ্রুততম হাফসেঞ্চুরি। কিছুক্ষণের মধ্যেই তাঁর রেকর্ড ভেঙে গেল। গত ম্যাচে সেকেন্ড ব্যাটিং করায় ইমপ্যাক্ট প্লেয়ার নামানো হয়েছিল অভিষেককে। এই ম্যাচে তিনে নেমে হেডের রেকর্ড ভাঙেন। মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করেন অভিষেক শর্মা। ২৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস অভিষেকের। ২৪ বলে ৬২ রান করে ফেরেন হেড। অভিষেক ২৩ বলে ৬৩ রান করেন।

এই দুই ক্রিকেটার আউট হলেও হায়দরাবাদ শিবিরের রানের গতি কমেনি। সৌজন্যে এইডেন মার্করাম, হেনইরিখ ক্লাসেন ২৮ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন মার্করাম। ৩৪ বলে ৮০ রানে অপরাজিত থাকেন ক্লাসেন। ৪টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছয় মারেন ওই তারকা।১৪.৪ ওভারেই স্কোরবোর্ডে ২০০ রান তোলে সানরাইজার্স। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে হায়দরাবাদ থামল ২৭৭ রানে।প্যাট কামিন্সের দলের ইনিংসে মোট বাউন্ডারি রয়েছে ১৯টি ও মোট ১৮টি ছক্কা ছিল।

আইপিএলের ইতিহাসে এর আগে সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২৬৩। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে এই স্কোরটি গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মু্ম্বই দলের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন পাণ্ডিয়া, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা। ৪ ওভারে সবথেকে বেশি রান খরচ করেছেন কেওয়ানা মাফাকা।। ৪ ওভার বোলিং করে ৬৬ রান দেন কেওয়ানা মাফাকা। ৪ ওভারে ৪৬ রান দেন হার্দিক। ৪ ওভারে ৩৬ রান দেন বুমরা। ৪ ওভারে ৫৭ রান দেন জেরাল্ড কোটজি। ২ ওভারে ৩৪ রান দেন পীযূষ চাওলা। ২ ওভারে ৩৩ রান দেন শামস মুলানি।

জবাবে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে থাকে মু্ম্বই দলও। ৩ ওভারেই দলকে ৫০ রানের গণ্ডি পার করে দেন রোহিত শর্মা-ঈশান কিষাণ জুটি। ২০০তম ম্যাচে ১২ বলে ২৬ রান করে আউট হলেন হিটম্যান। ১৩ বলে ৩৪ রান করলেন ঈশান। ওপেনিং জুটিতে ৫৬ রান উঠার পর মু্ম্বই শিবিরে প্রথম ধাক্কা দিলেন প্যাট কামিন্স। তার বলেই আউট হলেন রোহিত। শাহবাজ ফেরালেন কিষাণকে।

তিন নম্বরে নামা নমন ধর ভালোই খেলতে শুরু করেন। কিন্তু ১৪ বলে ৩০ রান করার পর উনাদকাটের বলে আউট হলেন নমন। তিল‌কের সঙ্গী হ‌ন অধিনায়ক হার্দিক। কিন্তু ৩৪ বলে ৬৪ রান করে কামিন্সের বলেই আউট হলেন তিলক।

এরপর হার্দিক ২০ বলে ২৪ রান করে আউট হলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলল মুম্বই। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন উনাদকাট ও প্যাট কামিন্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+