IPL 2024: পেসার নারিন! লখনউয়ের বিরুদ্ধে নতুন ভূমিকায় দেখা যাবে কেকেআরের ক্যারিবিয়ান তারকাকে?
সাফল্যের পাশাপাশি তাঁর বোলিং নিয়ে বিতর্ক কম হয়নি আইপিএলে। তাঁর বিরুদ্ধে 'চাক' করার মতো গুরুতর অভিযোগ উঠেছে।বিতর্কে ইতি টানতে বোলিং অ্যাকশনে পুরোপুরি বদল করলেন সুনীল নারিন। রবিবার বাংলা নববর্ষের প্রথম দিনে ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া নাইটরা। এই ম্যাচে নতুন অবতারে দেখা যাবে ক্যারিবিয়ান তারকাকে?
নারিনেের বোলিং নিয়ে অ্যাকশন নিয়ে এর আগেও বহু বার প্রশ্ন উঠেছে। এবারও আইপিএলের প্রথম ম্যাচে বিদেশি তারকার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। সুনীল নারিনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেই ভিডিও-তে দেখা যায় সুনীল বল করার সময় তাঁর কনুই ১৫ ডিগ্রির বেশি ঘুরে যাচ্ছে। রবিবার কেএল রাহুলদের বিরুদ্ধে ম্যাচে স্পিনার নয় দেখা যাবে পেসার নারিনকে?

এখনও পর্যন্ত এবারের আইপিএলে ফিল্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার এবং ম্যাচ রেফারি সুনীলের এই অ্যাকশন নিয়ে কোনও অভিযোগ করেননি। কিন্তু, যদি এই ঘটনাটি সত্যি হয় এবং ব্যাপারটা তদন্তসাপেক্ষ হয়, তাহলে সুনীলের সমস্যা যে বাড়তে পারে, তা নিঃসন্দেহে বলা যায়।
বোলিং অ্যাকশনের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। কিন্তু বল করার সময় হাতের অবস্থান হতে হয় নিয়ম মেনে। কনুই বেশি মুড়ে থাকলে অনেক সময় বোলিং অ্যাকশন বদল করতে হয়। সুনীল নারিনের ক্ষেত্রেও সেটা হয়েছিল। বোলিং অ্যাকশন বদল করে মাঠে নামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারকে। নতুন বোলিং অ্যাকশনের পর ক্রমে তাঁর বল থেকে কমতে শুরু করে রহস্য বা মিস্ট্রি।
Presenting you, world’s first mystery 𝗣𝗔𝗖𝗘𝗥 🤝 pic.twitter.com/tfz37qEjUz
— KolkataKnightRiders (@KKRiders) April 13, 2024
বল হাতে এবারে এখনও পর্যন্ত সেভাবে সাফল্য না পেলেও এবার কিন্তু সুপারহিট ওপেনার নারিন। এখনও পর্যন্ত দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন নারিন। গত বছর ওপেনার নারিনের উপর সে ভাবে আস্থাই দেখানো হয়নি। ওপেনিংয়ে নেমে তিনি যে নেমেই মারমার করার ক্ষমতা এখনও রাখেন, তা কেউ বিশ্বাস করেনি। কিন্তু গম্ভীর এবার নারিনকে ওপেনিংয়ে ফিরিয়ে এনেছেন।
প্রথম ৩টি ম্যাচে জয় দিয়ে মরশুম শুরু করলেও চতুর্থ ম্যাচে সিএসকের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। সিএসকের বিরুদ্ধে লজ্জার হার কেকেআরের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।তবে এক তারকা ক্রিকেটারকে নিয়ে চিন্তা কিছুতেই কমছে না কেকেআর শিবিরের।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন নীতীশ। সেই চোট এতটাই গুরুতর যে এখনও তা সারেনি। ঠিক ভাবে নীতীশ ব্যাট ধরতে পারছেন না বলেও জানা গিয়েছে। শুক্রবার ইডেনে কেকেআরের অনুশীলনে হাজির থাকলেও নেটে সে ভাবে ব্যাটই করেননি। একটি ছোট ব্যাট নিয়ে কিছু ক্ষণ নেটে অনুশীলন করলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications